আরও একবার এ হৃদয়টাকে দুমড়ে-মুচড়ে নীল করে দাও,
সতেজ-লাল থেকে কি হবে-এ হৃদয়ের যদি না থাকে কেউ?
তার চেয়ে বরং বিষে নীল করে আমায় চলে যাও তুমি বহুদূর,
যেখানের খোঁজ আমি পাবো না এতখানি দূর চলে যেও তবে।
রাখবো না আমি কোন অভিমান, ভুলে যেও শুধু অস্তিত্ব আমার,
এই কাকডাকা শহরের কোন এক কোণে সুখে থেকো তুমি।
দূরে যেয়ে যদি সুখী হতে পারো, হও সুখী তুমি আমায় ছেড়ে,
নেই অভিযোগ তুমি চলে যাওয়ায়, শুধু অনুরোধ- ব্যথা ঢেলে যেও।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



