somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিফা বিশ্বকাপ ২০১৮ তে আপনি কাকে সমর্থন করছেন?

১৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবার চার বছর পর শুরু হয়ে গেলো ফুটবল বিশ্বকাপ। ২০১৪ তে ব্রাজিল থেকে কাপ নিয়ে এল জার্মানি। ২০১৮ তে রাশিয়া থেকে কাপ নিবে কে?- তার জন্য আর একমাস অপেক্ষা করতে হবে পুরো বিশ্বকে। ৩২ দলের এ ট্যুর্নামেন্টে বাংলাদেশ নেই বলে স্বভাবতই আমরা বাঙালিরাও উৎসব থেকে বঞ্চিত হতে চাই না। তাই ৩২ টি দল থেকে কোন একটিকে বেঁছে নেই। কেউ কেউ একাধিক দলকে সমর্থন করেন।

আমাদের দেশের সমর্থক বলতে মূলত দু'ভাগে বিভক্ত- ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সমর্থকও উল্লেখযোগ্য। কিন্তু বাকিরা সংখ্যা লঘিষ্ঠ সমর্থক গোষ্ঠী। সু্প্রাচীন কাল থেকেই ব্রাজিলের পেলে-গারিঞ্চার পর সক্রেটিস-জিকোদের খেলা দেখেছে আমাদের বাবা-চাচার. এরপর এলো রোমারিও-রোনাল্দো-রোনালদিনহো। এদের শৈল্পিক খেলা দেখে দেশের লোকজন সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থন করেছেন। মাঝে ম্যারাডোনার উত্থানে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন বেড়েছে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির একটা বিশাল সমর্থক গোষ্ঠী দেশে বিদ্যমান। মাঝে ফ্রান্স ও স্পেন বিশ্বকাপ জিতে এদেশে কিছু সমর্থক জুটিয়ে নিয়েছে। ইদানিং মেসির কল্যানে আর্জেন্টিনার সমর্থন এদেশে তুঙ্গে। ক্রিস্টিয়ানো রোনাল্দোর কারণে বেশ কিছু পর্তুগাল সমর্থকও দেখা যায়। এছাড়া ফাঁকে ফাঁকে অন্যান্য দেশের সমর্থকও খুঁজে পাওয়া যায়।

আমার শিশুকালে ১৯৯৪ এর চ্যাম্পিয়ন দল ছিল ব্রাজিল। তখন কিছু বুঝতাম না। কিন্তু ১৯৯৮ এ যখন খানিকটা বুঝতে শিখি তখন বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের প্রতি সবারই একটা টান ছিল। তাছাড়া বাসায় প্রায় শতভাগ ব্রাজিলের সমর্থক। আমার মনে পড়ে ১৯৯৮ এর বিশ্বকাপে আমার ছোটমামা আমাকে দু'টি পোস্টার দিয়েছিল। সে দু'টো আমি দেয়ালে সেঁটেওছিলাম। পোস্টার দু'টো ছিল টেকো মাথার এক দীর্ঘদেহি ফুটবলারের। ফলে তার প্রতি একটা আলাদা পছন্দ জমেছিল শুরুতেই। আর খেলা শুরু হওয়ার পর দেখি সে লোকটিই দূর্দান্ত গোলের পর গোল করে যাচ্ছে, তখন স্বভাবতই আমি তার দলের সমর্থক হয়ে উঠলাম। সে ছিল সর্বকালের সেরা স্ট্রাইকার রোনাল্দো। ফাইনালে তার অসুস্থতায় ব্রাজিল সেবার হেরে গেল যথেষ্ট কষ্ট পেলেও সমর্থন আর বদলাই নি।

২০০২ এর বিশ্বকাপ ছিলাম মোটামুটি বুঝদার দর্শক। রোনাল্দো-রিভালদো-রোনালদিনহো ত্রয়ী আগেরবারের হতাশা পূরণ করে দিল। কি চমৎকার ফুটবল দেখলাম, যেন মায়াঞ্জন এঁকে দিল। এরপর থেকেই আমি ব্রাজিলের অন্ধ সমর্থক। গতবারের সেভেন-আপ ট্র্যাজেডির পর এবারের টিম নিয়ে অন্য ব্রাজিল সমর্থকদের মত আমিও যথেষ্ট আশাবাদী। ভাগ্য সহায় থাকলে আশা করি রাশিয়ায় বিজয়ী দল হিসেবে ব্রাজিলের ঘরেই কাপ যাবে। অন্যথায় অন্য যে কেউ জিতবে।



আমার দেখা বিশ্বকাপের সেরা মূহুর্ত ২০০২। ২০১৮ তে কাপ পেলেও আমার কাছে ২০০২ ই সেরা থাকবে। প্রথম সবকিছুই আলাদা।

যে কারোরই যে কোন দলকে সমর্থন করার অধিকার আছে। চাইলে কেউ কেউ একাধিক দলকেও সমর্থন দিতে পারেন। তাতে অনেকটা রিস্ক কমে যাবে। যেহেতু আমাদের বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা এ জীবনে দেখে যেতে পারবো বলে মনে হয় না। |-) তাই অন্য দেশ নিয়েই না হয় মাতামাতি করি।

তবে সমর্থন করি ভালো কথা। এ নিয়ে মজাও করি, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। সবাই শান্তিতে উপভোগ করি।

আজ স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের মধ্যে খেলা হয়ে গেল, যাতে রাশিয়া ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেও গেল। তো এবারের ফিফা বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন দিচ্ছেন?

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ২:১৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×