
টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে পয়েন্ট ব্যবধান বাড়াতে যেয়ে টেস্ট শুরু করতে না করতেই শেষের দৃশ্য চোখে পড়ছে।
কিছুদিন আগে আফগানিস্তানের সাথে টি-২০ তে ধবল ধোলাইয়ের পর কোন এক ভাইকে বলতে শুনেছিলাম, এরা স্পিন বল ভালো খেলতে পারে না। এজন্য এদের ওপর আমাদের রোষানল বর্ষণ করা ঠিক না।
আজকে ওয়েস্ট ইন্ডিজ যেয়ে টেস্টে পেস বোলিং খেলতে পারে না। তাহলে আমার জানতে ইচ্ছা হয়, আমাদের ব্যাটসম্যানরা আসলে কি ধরনের বল খেলতে পারেন?
তাদের জন্য কি টেনিস বল দিয়ে বল করবে প্রতিপক্ষের বোলাররা? নাকি তাদের জন্য ঘন্টায় ২০ কিমি গতিতে বল তুলে দিবে?
প্রশ্ন হচ্ছে লজ্জার দিন আর কতদিন চলবে?
তবে যতদূর মনে হচ্ছে, ফুটবল বিশ্বকাপের সময় ক্রিকেট নিয়ে ভাবনার মত অবস্থায় নেই আমাদের ফুটবল পাগল ক্রিকেটাররা। আমরা টেস্ট খেলতে পারি না। আবার টি-২০ ও খেলতে পারি না !!! ওয়ানডের অবস্থা তথৈবচ।
এরচেয়ে মেয়েদের মধ্যে একটু আশা দেখা যাচ্ছে। ওদেরকে ঠিকমতো সুযোগ-সুবিধা দিয়ে যদি কিছু করা যায়। বোর্ডের প্রতি সেই আহ্ববান রইল।
দিনশেষে তবুও আকাঙ্খা ঘুরে দাঁড়াক বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




