somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন কি আমাদের প্রাত্যহিক রুটিন কাজ?

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা খুন করে তাদের কাছে একটি খুন একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা জানে না যে, একটি খুনের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত। তার বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান ও বন্ধু-বান্ধব। তাই একজন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়া মানে অনেক মানুষের জীবন এলোমেলো হয়ে যাওয়া। কত স্বপ্ন মুহূর্তেই ভেঙ্গে চুরমার হয়ে যায়। একই বন্ধনে আবদ্ধ লোকগুলোর সব পরিকল্পনা বেস্তে যায়।

অতি তুচ্ছ কারণে মানুষ খুন হচ্ছে। নির্মমভাবে শিশুদেরকে মারা হচ্ছে। পাখি শিকারের মতো অথবা বলা যায় মানুষের সাপ মারার মতোই মানুষ খুন করা হচ্ছে। নারায়নগঞ্জে একই পরিবারের পাঁচ জনকে খুন করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। কী ভয়ংকর আক্রোশ!! একে একে পাঁচ জন খুন!!! তাও ঠান্ডা মাথায়!!!! আহা খুনের কী ‘মহাআনন্দ’!!!! এরপর খুন হলো হবি গঞ্জের চার নিষ্পাপ শিশু। মমতাময়ী মায়ের হাতে নিষ্পাপ শিশু খুন হচ্ছে। কী ভয়াবহ! পুরো বাংলাদেশ যেন খুনের এক উপত্যকা। কেউ গুলি করে মানুষের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। কেউ কারও বুকে ছোরা বসিয়ে দিচ্ছে। খুন করে লাশের ওপর উম্মত্ত নৃত্যও বাংলাদেশের মানুষের দেখার অভিজ্ঞতা রয়েছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই যে খুনের খবর পড়তে হবে তা অনেক নিশ্চিত করেই বলা যায়। কেউ খুন হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আর কেউ খুন হচ্ছে জমি দখল নিয়ে। আবার কেউবা রাজনৈতিক কোন্দোলে আর কেউ খুন হচ্ছে প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে।

একটি খুন হয় সেটি সংবাদ শিরোনাম হয় আবার কিছুদিন নড়াচড়া করে ধামাচাপা পড়ে যায়। বাংলাদেশের মানুষ জানে না যে, সে খুনটির ব্যাপারে কী হয়েছে? খুনিরা অস্ত্র শক্তি ও পেশিশক্তির বলে বলীয়ান। তাই তারা খুন করে নির্বিঘেœ ও সদম্ভে বিচরণ করে বেড়াচ্ছে। খুনের নিষ্ঠুর খেলা কি বন্ধ হবে না? সাধারণ মানুষ এটাই এখন জানতে চায়। কিছু মানুষের ধারণা সৃষ্টি হয়েছে যে, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে খুনি-সন্ত্রাসীদের সখ্যতা আছে। তা না হয় এত খুন হচ্ছে তারপরও ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। তবে দেশের মন্ত্রী-এমপি ও সচেতন জনগণ যেভাবে মুখে কুলুপ দিয়ে আছে তাতে মনে হচ্ছে খুনকে তারা প্রাত্যহিক রুটিন কাজ বা অনিবার্য কাজ হিসেবে মেনে নিয়েছেন। আবার অনেককে দায়িত্বজ্ঞানহীন উক্তিও বরং মিডিয়াতে বলতে শুনা যায়। একেক সময় একেক ধরনের অপরাধ বেশি হয় বলে মনে হচ্ছে। কিছুদিন আগেও বিচারবর্হিভূত হত্যা, গুপ্ত হত্যা, গুন-অপহরণ, রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী সাংবাদিকরেদ ওপর আক্রমণ ইত্যাদি ছিল আলোচনার র্শীষে।

এখন আবার খুন ও শিশুহত্যা আলোচনার শীর্ষে। আমরা এই একটু নিস্তার চাই। কেউ কি আছেন আমাদের একটু প্রবোধ দিবেন।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×