somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপহাস

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় প্রায় দুপুর ১২:৩০।
.
যাচ্ছিলাম একটা মামলার পরবর্তি তারিখ
আনতে।চেম্বার থেকে ৫ মিনিটের দূরত্ব।অনেক
প্রয়োজনীয় তাই তারাতারি করে যাচ্ছিলাম।৫
মিনিটের রাস্তা ৩ মিনিটে গেলাম।দক্ষিন
জিয়ারুর সামনে অনেক ভিড়।কিছু দেখতে
পাচ্ছিলাম না।তাই মানুষদের ঠেলে একটু ভিতরে
ঢুকলাম।
.
দেখলাম একটা মহিলা কাঁদছে।প্রথমে মনে
করলাম পাগল বোধহয়।তাই কজলিস্ট নিয়ে
নিজের কাজ করছিলাম।তারপর বুঝলাম কোন
একটা বিষয় নিয়ে খুব আক্ষেপ তার।সবাইকে
জিজ্ঞাস করলাম:
.
-কাকা কি হইসে তার?
.
আমার দিকে চেয়ে আবার সে মহিলার কান্না
দেখছিল।কোন উত্তর দিল না।তাই নিজেই বুঝতে
চেষ্টা করলাম।দেখলাম মহিলাটি একটা
পুলিশকে বলছে:
.
-স্যার আমার পোলায় কিসু করে নাই।মামলা তো
দিলেন কিন্তু আমার উকিল ধরইন্নার মতো
ক্ষমতা নাই স্যার কিসু একটা করেন।সরকারি
উকিল ধরাইয়্যা দেন।
.
পুলিশটি আরেকটা সিনিয়র পুলিশকে দেখিয়ে
বলল:
-ওই যে ওই স্যারের কাসে যান হেয় বড় স্যার কিসু
করবনে।
.
মহিলাটি সামনের টেবিলে থাকা পুলিশের
কাছে গেলে পুলিশ একটা উকিলকে দেখিয়ে বলে
:
-হেয় দয়ালদার হেরে কন কিসু করতে।
.
উকিল কথা শুনে তারাতারি রুম থেকে বের হয়ে
গেল।মহিলাটি উকিলের পিছে ছুটে যায় তারপর
বলে:
-স্যার আল্লাহর দোহাই লাগে কিসু করেন।আমার
পোলায় কিসু করে নাই স্যার।আমি আপনের পায়ে
ধরি।কিসু করেন।
.
বলে বসে পায়ে ধরল মহিলাটি।উকিল বিরক্ত
হয়ে পা দিয়ে ঝারি দিলে মহিলাটি পরে যায়।
তারপর বলে:
-তোমার মতো যদি সবার কাম ফাউ কইরা দেই
তাইলে আমরা খামু কি?যাও টেকা লইয়া আহো।
.
বলে উকিলটি চলে যায়।তারপর মহিলাটি আবার
পুলিশদের কাছে যায় তাদের একজন আরেকজনকে
দেখিয়ে বলে
ওনার কাছে যান উনার কাছে।
বলে সবাই অট্টহাসিতে পরে যায়।প্রায় ৯ বার
ঘুরাঘুরির পরে বড় অফিসারের কাছে গিয়ে
ঘ্যানর ঘ্যানর করলে বড় অফিসার ধমক দিয়ে বলে:
-এই মহিলা যাও এখান থেকে।তোমার ছেলে তো
ইয়াবার মামলায় ভিতরে গেছে।বেশি করলে
মার্ডার কেসের আসামি বানিয়ে দেব।
.
মহিলাটি কথা শুনে মুখে কাপড় চেপে কাঁদতে
কাঁদতে ওখান থেকে চলে গেল।তার ওই অবস্থা
দেখে সবাই হাসছিল।আমি জানতাম মহিলারা
নাকি মহিলার দুঃখ বুঝে।দেখে আশ্চর্য লাগল
তারাই বেশি হাসছিল উপহাস করছিল।
.
তারপর ভাবলাম এই দেশে এখনো গরিবরা
উপহাসের পাত্র।সমাজে তারা এখনো অবহেলিত।
সঠিক বিচার টাকার উপর হয়।ন্যায়বিচার
তাদেরই জন্য যাদের টাকা আছে।এইসব গরিব
মানুষের জন্য আজো কোন বিচার নেই।
.
মহিলাটি না হয় চলে গেছে আমি তো আছি।আজ
থেকে ওই অফিসার গুলা আমার সম্মান থেকে বাদ
পরল আর আমি অপেক্ষায় থাকব কবে তারা বিপদে
পড়ে কারন সেদিন আমি মহিলার জায়গায়
উপহাস করব।
.
Muhammad Arju (পথহীন মুসাফির)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×