somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহম্মদ রেজাউর রহমান
আমি দেশ ও দেশের মানুষকে ভালবাসি। এই মানসিকতা নিয়েই প্রতিষ্ঠা করেছি এম.আর.আর. ফাউন্ডেশন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; বেকার যুবকরা প্রশিক্ষিত হয়ে নিজেই নিজের বেকারত্বের সমাধান করতে পারেন। বিশেষ প্রয়োজনে আমাকে ০১৬৩১৬০৬০৬০ অথবা ০১৬৩৪৫০০৫০০ নাম্বারে পাবেন।

অধিকাংশ দেশ যেখানে খামারীদের ভর্তুকি ও রেশন দিয়ে উৎপাদন বাড়ায়, সেখানে আমাদের দেশে রেজিষ্ট্রেশন ফি'র নামে টাকা নেয়া কতটা যুক্তিসঙ্গত?

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৪ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক অনুমোদিত এক বার্তায় গবাদি পশু, হাঁস-মুরগী, ছাগল, ভেড়া ইত্যাদির খামার রেজিস্ট্রেশন ও নবায়ন সংক্রান্ত নির্দেশনা প্রাণিসম্পদ কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। রেজিষ্ট্রেশন এর মেয়াদ ৫ বছর, পরবর্তীতে যা পুনঃ নবায়ন যোগ্য।

আমার জানা মতে, চীন, জাপান, কানাডা (মালয়শিয়াও) একজন খামারীকে সর্বোচ্চ প্রযুক্তি সুবিধা, "ইয়ারলী প্রোডাকশন বোনাস", রেশনসহ আনুসঙ্গিক সুবিধা, পশুখাদ্য ও ওষুধ ক্রয়ে সুবিধা ও নামমাত্র সুদে আর্থিক সুবিধা দেয়। ব্যাপক উৎপাদনশীল দেশগুলোর মধ্যে মিশর, সুদান, দক্ষিণ আফ্রিকাসহ আরো অনেক দেশই এ ধরণের সুবিধা তাদের খামারী/চাষীদের অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে। মিশর ক্ষতিগ্রস্থ খামারীদের পুনর্বাসনের জন্য প্রায় হাজার কোটি ডলার বাজেটে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। সেখানে আমাদের অর্থ মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে নিম্নোক্ত হারে খামারীদের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফি নেয়া হবে।

বিভিন্ন ধরনের খামার রেজিষ্ট্রেশন ও নবায়ন ফি -

মুরগি (লেয়ার )
১০০১-১০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫,০০০ টাকা ও নবায়ন ফি ৩,৫০০ টাকা।
১০০০১-২০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ১০,০০০ টাকা ও নবায়ন ফি ৭,৫০০ টাকা।
২০০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১৫,০০০ টাকা ও নবায়ন ফি ১২,৫০০ টাকা।

মুরগি (ব্রয়লার)
১০০১-৫০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ২৫০০ টাকা ও নবায়ন ফি ২০০০ টাকা।
৫০০১-১০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা ও নবায়ন ফি ৩৫০০ টাকা।
১০০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০০ টাকা ও নবায়ন ফি ৭৫০০ টাকা।

হাঁস
১০০১-৩০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ১০০০ টাকা এবং নবায়ন ৭৫০ ফি টাকা।
৩০০১-৫০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৩০০০ টাকা এবং নবায়ন ফি ২০০০ টাকা।
৫০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা এবং নবায়ন ফি ৩০০০ টাকা।

গাভী
১০-২০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ২০০০ টাকা এবং নবায়ন ফি ১৫০০ টাকা।
২১-৫০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা এবং নবায়ন ফি ৩৫০০ টাকা।
৫১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০০ টাকা এবং নবায়ন ফি ৭৫০০ টাকা।

ছাগল ও ভেড়া
২০-৪০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা এবং নবায়ন ফি ৫০০ টাকা।
৬১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০ টাকা এবং নবায়ন ফি ১০০০ টাকা।


অর্থ মন্ত্রনালয়ের উচিত ছিল বিনামূল্যে খামারীদের রেজিষ্ট্রেশন সুবিধা দিয়ে যে যত বড় খামার করবে তাদের ততবেশী আর্থিক সুবিধা দেয়ার পদক্ষেপ নেয়া। তাছাড়া ছোট বড় প্রতিটি খামারীকে বিনামূল্যে "খামার ক্ষতিপূরণ বীমা", বিনা সূদে আর্থিক সুবিধা, ওষুধ ও পশু খাদ্য ক্রয়ে ভর্তুকিসহ আরো ব্যাপক সহযোগীতার চিন্তা করা।

অধিকাংশ দেশ যেখানে খামারীদের ভর্তুকি ও রেশন দিয়ে উৎপাদন বাড়াচ্ছে, সেখানে আমাদের দেশে রেজিষ্ট্রেশন/নবায়ন ফির নামে টাকা নেয়া কতটা যুক্তিসঙ্গত ?!!!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩০
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×