somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহম্মদ রেজাউর রহমান
আমি দেশ ও দেশের মানুষকে ভালবাসি। এই মানসিকতা নিয়েই প্রতিষ্ঠা করেছি এম.আর.আর. ফাউন্ডেশন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; বেকার যুবকরা প্রশিক্ষিত হয়ে নিজেই নিজের বেকারত্বের সমাধান করতে পারেন। বিশেষ প্রয়োজনে আমাকে ০১৬৩১৬০৬০৬০ অথবা ০১৬৩৪৫০০৫০০ নাম্বারে পাবেন।

রপ্তানি তালিকায় নতুন পণ্য 'সাগরকলা' : পোল্যান্ডে রপ্তানি হলো ২০ হাজার কেজি কলা

২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রপ্তানির তালিকায় যুক্ত হলো নতুন পণ্য 'সাগরকলা'। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রায় ২০ হাজার কেজি 'সাগরকলা' পোল্যান্ডে রপ্তানি করেছে চট্টগ্রামের একটি নতুন প্রতিষ্ঠান। যার রপ্তানিমূল্য সাত হাজার ২৫৫ ডলার বা প্রায় ছয় লাখ টাকা। দ্রুত পচনশীল এ পণ্য একটি রেফার (শীতাতপ নিয়ন্ত্রিত) কনটেইনারে ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশেষায়িত প্যাকেটে ভর্তি করে রপ্তানির জটিল কাজটি করতে গিয়ে প্রতিষ্ঠানটিকে বেশ বেগ পেতে হয়েছে। প্রথমে একবার বিফল হলেও তারা হতাশ হয়নি।
সাফল্যে খুশি হয়ে ইয়েন ইন্টারন্যাশনালের কর্ণধার মাহফুজুর রহমান রানা কালের কণ্ঠকে বলেন, 'সফলভাবে শিপমেন্ট (জাহাজীকরণ) করতে পেরে বেশ ভালো লাগছে। প্রথমবার প্যাকিংয়ে বেশ সময় লাগায় রপ্তানিতে ব্যর্থ হয়েছিলাম। সেই চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে এবার সফল হয়েছি।'
রানা জানান, বিদেশি ক্রেতার চাহিদা ছিল প্রতি সপ্তাহে ১০ কনটেইনার রপ্তানির। কিন্তু প্রতি সপ্তাহে চট্টগ্রামের সঙ্গে সিঙ্গাপুরের ফিডার ভ্যাসেল এবং সিঙ্গাপুর থেকে ইতালিতে মাদার ভ্যাসেল সংযোগ পাওয়া অনেক কঠিন। সেই সঙ্গে এত কলা একসঙ্গে সংগ্রহ করা আরো কঠিন। তাই এ মুহূর্তে সপ্তাহে দুই কনটেইনার দিয়েই রপ্তানি চালু রাখতে চাইছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের নতুন রপ্তানিকারক ইয়েন ইন্টারন্যাশনাল ১৯ হাজার ৬০০ কেজি সাগরকলা একটি কনটেইনারে ভর্তি করে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে রপ্তানি করেছে। মার্কস লাইনের জাহাজে করে কনটেইনারটি প্রথমে ইতালির বন্দরে যাবে, সেখান থেকে সড়কপথে যাবে পোল্যান্ডে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি পোল্যান্ডের ক্রেতার কাছে পেঁৗছতে লাগবে ২৬ দিন।
চট্টগ্রামের রপ্তানিকারক জানান, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যগুলো চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজে পোল্যান্ড পেঁৗছতে গেলে বাড়তি সময় দরকার হবে, তাই ইতালি থেকেই বড় ট্রেইলরে করে কনটেইনারটি পোল্যান্ডে পেঁৗছানো হচ্ছে। বিদেশি ক্রেতার শর্ত হচ্ছে, কলাগুলো কোনো ধরনের কালো দাগ ছাড়া সবুজ থাকা অবস্থায়ই সেখানে পেঁৗছাতে হবে। এ জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা হয়েছে।
জানা গেছে, পোল্যান্ডের এক ক্রেতা সম্প্রতি বাংলাদেশ সফরে এলে তিনি এ সাগরকলা খেয়ে বেশ আকৃষ্ট হন এবং কলা আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের কলার গুণগত মান পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় ভালো হওয়ায় প্রতি সপ্তাহে ১০ কনটেইনার কলা আমদানির চাহিদাপত্র দেন তিনি। তাঁর চাহিদার ভিত্তিতে রপ্তানিকারক ইয়েন ইন্টারন্যাশনালের কর্ণধার মাহফুজ রানা নরসিংদী, ময়মনসিংহ, পাবনাসহ দেশের বেশ কিছু অঞ্চল ঘুরে আসেন। এর মধ্যে পাবনার একটি বাগান থেকে ভালো মানের কলা সংগ্রহ করা হয় এবং কলার গুণগত মান নিশ্চিত করতে কৃষি অধিদপ্তরের উদ্ভিদসঙ্গনিরোধ বিভাগের কাছ থেকে 'ফাইটোস্যানিটারি সনদ' নিতে হয়েছে। প্রতিটি কলার সাইজ আট থেকে ১০ ইঞ্চি এবং বেশ পুষ্ট।
নতুন পণ্য রপ্তানি হওয়ায় বেশ উৎফুল্ল চট্টগ্রাম রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আবদুল মঈন। তিনি কালের কণ্ঠকে বলেন, 'অনেক দিনে ধরে আমরা অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা বাড়ানোর দিকে জোর দিচ্ছিলাম। এবার সাফল্য আসলো।'


সুত্র - কালের কন্ঠ।
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×