সরকারি দল: বাঁশবাগানের মাথার উপর পেতেছিল ফাঁদ ঠিক,
মাগো আমার কেয়ারটেকার সরকার সাংঘাতিক!
তত্তাবধায়ক শুনলে এ কি-চোখের সামনে জোনাকি দেখি!
ভুলের দ্বন্ধে ঘুম আাসে না, আঁধার চতুর্দিক,
মাগো, আমার কেয়ারটেকার সরকার সাংঘাতিক!
বিরোধি দল: সংবিধানে তত্তাবধায়ক কেন না রাখো? কেয়ারটেকার সরকার শুনলে কেন মুখটি তুমি ঢাকো?
ভোট প্রসঙ্গে আসি যখন,
নিরপেক্ষতার প্রশ্ন তখন-
তত্তবধায়ক প্রশ্নে কেন ইয়েস বল নাকো,
হরতাল ডাকি, তবু সরকার চুপটি কেন থাকো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


