১৯ জুনের পরে...
২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
এক বাচ্চাকে তার বাবা অফিসে যাওয়াস সময় স্কুলে নামিয়ে দিয়ে গেল। কিন্তু তার মা ঐ বাচ্চাকে আনতে গেলেন স্কুল ছুটির ১ ঘন্টা পরে। কারন তিনি ১৯ জুনের পর সব ঘড়ির কাটা এগিয়ে নেন নি।
২.
এবার বলছি খুব কেয়ারিং এক দম্পতির কথা। ভদ্রলোক ১৯ জুন ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে নিলেন। তার স্ত্রীও মনে করে ঘড়ির কাটা আরও ১ ঘন্টা এগিয়ে দিলেন। কারন তিনি জানতেন না এবং চেক করেন নি যে ঘড়ির কাটা ভদ্রলোক আগেই এগিয়ে রেখেছেন। ফলাফল এই যে রাত ৪টায় উঠে বাচ্চাদের ঘুম থেকে তুলে গোসল করিয়ে স্কুলের জন্য রেডি করা।
৩.
অফিসের জামান সাহেবের শ্বশুড় চাপাই থেকে রাতের বাসে রওয়ানা হয়েছেন। এই বাস ১৯ জুনের আগে ভোর ৬ টায় পৌছাত। এই ভেবে জামান ১ ঘন্টা পরে ভোর ৭ টায় বাসস্ট্যান্ডে গেল। এবং গিয়ে দেখল তার শ্বশুড় ১ঘন্টা ধরে অপেক্ষা করছেন। জামান ভেবেছিল ঘড়ির কাটা এগিয়ে নেয়াতে বাস ৬টার জায়গায় ৭টায় এসে পৌছাবে!
*সবগুলোই আশপাশের মানুষের বাস্তব অভিজ্ঞতার কথা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা...
...বাকিটুকু পড়ুন