১. রাস্তা পারাপার : অন্তত যেখানে সিগনাল আছে সেখানে তো আমরা সিগনাল দেখে রাস্তা পার হতে পারি।
২. ময়লা ফেলা : ঢাকায় ময়লা ফেলার জন্য গাড়ি আসে। তবুও দেখা যায় যেখানে সেখানে ময়লা পড়ে আছে।
৩.ব্যক্তিগত কর্ম/থুথু ফেলা : রাস্তায় হাটতে দাত ব্রাশ করা, হঠাত করে থুথু ফেলা, পথে চলতে চলতে সিগরেটের ধোয়া উড়ানো এমন কিছু একান্ত ব্যাক্তিগত কাজ যা রাস্তাঘাটে হরহামেশাই করি।
৪.নির্মান কাজ : বাড়ি তৈরী করার সময় রাস্তায় কিছু কষ্ট হবেই। কিছু কাজ রাস্তায় করা লাগেই। এর মাঝেই যতটা সম্ভব সাবধানে কাজ করা উচিত। আবার পানির ট্যাংকের এক্সটারনাল পাইপ রাস্তায় ছেড়ে দেয়া।
৫.জেনারেটর লাইন: বড় বড় ভবনের বড় বড় জেনারেটরের লাইন যা দিয়ে গরম বাতাস বের হয় তা রাস্তায় ছেড়ে দেয়া। ভবনের মালিক একটুও চিন্তা করেন না যে এতে পথের লোকজনের কষ্ট হবে।
এমন আরও ছোটখাট কিছু সচেতনতা আছে যা আমরা খুব সহজেই এভয়েড করতে পারি। একটু সচেতন হই। সমাজ এমনি বদলে যাবে। ভাল একটা সমাজে থাকার আনন্দই অন্যরকম।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



