কিছু কিছু শব্দ আমরা হরহামেশাই বলে থাকি। এসব শব্দ শুধুই যে শুনতে খারাপ লাগে তাই না। এ শব্দগুলো ঝামেলা বাড়ায়। আর আমাদের চারপাশে ছোট-বড় অনেক লোকজন থাকে। তাদের সামনে এসব না বলাই ভাল।
১. শীট : ক্লাসরুমে পরীক্ষা দেয়া নিয়ে বা ক্লাস করা নিয়ে খুবই ব্যস্ত স্টুডেন্টরা। তারা হয়ত অপেক্ষাই করছিল কখন এই প্যান প্যান শেষ হবে। এমন সময় চলে গেল কারেন্ট। আর তাদের মনে হল তাদের শিক্ষাজীবন মনে হয় এখানেই শেষ। তাই তারা একটি আফসোস বা খ্যাদ প্রকাশ করতে খুব স্টাইল করে বলল 'শীট'! ও শীট!! এই শব্দটা কি কোন ভদ্রসমাজে বলার কথা?
২.তোমার/আপনার : বাহিরে যাওয়ার দরকার কি। আজকে আমার বৌ বলছে অমুক জায়গায় যাব। বলেছে পাসপোর্ট আর 'তোমার' আইডি কার্ড নিয়ে যেতে। আমি বললাম 'আমার' আইডি কার্ড কেন? অযথা 'তোমার/আপনার' শব্দটা ব্যবহার করার কোন মানে হয় না। আমরা মনের ভুলেই এসব বলি।
৩. ধ্যাত : বিরক্ত হলেই আমরা ধ্যাত বলি। ছোট বড় সবার সাথেই বলি। একবার আয়নার সামনে শব্দটি বলে দেখুন। জীবনে হয়ত আর বলবেন না। আর এতটা বিরক্তি না দেখালেও মনে হয় চলে।
৪. সাপোজ ধরেন/মনে করেন : এ নিয়ে আর কিছু বললাম না।
৫. মনে করেন আপনি : আমরা উদাহরন দিতে বলে থাকি 'মনে করেন আপনি চোর'। এই আপনি শব্দটা বলে আমরা তাকেই চোর বানিয়ে দেই। 'আপনি' না বলে 'একজন' বলা যেতে পারে।
৬. আ....আ : এককালে শুনতে খুব ভাল লাগত কথার মাঝে আ.... করে এক শব্দ করতে। এখন মনে হয় কোন পরিবেশে আর এই শব্দগুলো চলে না। বিরক্তিকর শব্দ হিসেবেই ধরা হয়। আমার এক বন্ধু কথা বলার সময় আ... এত সময় ধরে বলে যে মনে হয় সে বাংলা শব্দটা খুজে পাচ্ছে না বা ড. মো. শহীদুল্লাহর বাংলা ভাষার অভিধান সার্চ করছে।
৭. বা. : আমরা কেন যেন এই শব্দটি ভলি। এর মানে কি তা হয়ত জানি। কিন্তু কেন বলি। কিসের এত বিরক্তি। তাও যদি বন্ধুদের মাঝে বলতাম তাহলেও কথা ছিল। রাস্তাঘাটে যে কোন জায়গায়।
আমি এক ছোট্ট ছেলেকে দেখেছিলাম সে এমন এক কাজের কথা বলছে যা করার মত যোগ্যতাও তার হয় নি। আমি নিশ্চিত কাজটা কি এবং কিভাবে করে তাও সে জানে না। অথচা কত সহজেই না বলে যাচ্ছে। এ কথা নিশ্চয়ই তার বড় কারও কাছে শুনেছে। আর যে কথা বাহিরে বলতে অভ্যাস হয়ে যায় তা ঘরেও মুখ দিয়ে চলে আসে। দেখা যাবে একজন তার বাবাকে বলছে।
আলোচিত ব্লগ
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।