
জীবন তো চলছে ভাবনার কাজ কি?
খেলার ছলে আমি কোথায় যে চলেছি?
চলেছি চলছি ওভাবেই কেটেছি......!
স্থির হয়ে ভাবার সময় কি পেয়েছি?
বুকভরা আশা নিয়ে পাটশালা যাই...
চেপে ধরে গাড়বাকা মাস্টার মশাই,
খেয়ে দেয়ে আমার কি কুনো কাজ নাই
আশা সেথো মা বাবার কি করে বুঝাই?
দল বেঁধে ছুটে চলা অকাজের কাজি...
অচেতনে ছুটেছি যে পথে পারি।
জীবনের দুর্দিনে আজ খুব ভাবছি,
তবে আমি কোন পথে এতদিন হেঁটেছি?
চলা শুরু জীবনের অবহেলা নিয়ে,
নিয়মের বন্দন কে কার খুঁজে...?
সময়ের কাছে আমি পরাজিত হয়েছি,
জীবনের প্রয়োজনে আজ খুব কাঁদছি...।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



