
পেছনে হায়েনার উল্লাস,
একে ৪৭, রাইফেল, শকুনের দল।
ডানে ধর্ষক,বামে কুৎসিত দৈত্যে
মানবতার চরম বিপর্যয়,
সামনে উত্তাল ঢেউ,
হে মানুষ পালাবে কই?
তুমার বাচার অধীকার নেই,
তোমার জন্মই অনধীকারে।
মানবাধীকারের স্বর আজ নিচু,
মানুষে মানুষে খুব বিভাজন।
তোমার ধ্বংস,ভাসমান রক্ত;
সুশিলের ক্ষোভ।
আর কি করা যায় বলো?
তোমার ভাগ্যে এটুক পেয়েছো।
ঢের হয়েছে এবার মরো,
সাগরে ঝাপ দাও, আগুনে পোড়,
ধর্ষনে সুযোগ দাও।
ধরে নাও জল,স্থল,পাহাড়,নদী;
সৃষ্টিকর্তা তোমাকে কিচ্ছু দেয়নি।
তুমি সবখানেই উচ্চিষ্ট,
তুমি রোহিংগা;
তোমার পরিচয় তুমি নির্যাতিতা।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




