আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আচরণে দৃঢ়
প্রত্যয় আনতে হবে। যেমন অনুভব করতে চান
তেমনটি আচরণ করুন। নিচে আত্মপ্রত্যয় গঠন
করার পাঁচটি পরামর্শ দেয়া হল-
১. সামনের সারিতে বসুনঃ দৃষ্টি আকর্ষণ
না করার জন্যই সবাই গিয়ে পেছনের
সারিতে বসে। দৃষ্টি আকর্ণন না করার মূল
কারণই হলো আত্মবিশ্বাস।
সামনে বসলে আত্মবিশ্বাস বাড়ে।
সামনে বসার চেষ্টা করুন।
২. চোখে চোখ রেখে কথা বলাঃ মানুষ
কিভাবে চোখ দুটি ব্যবহার
করে তা দেখে মানুষটির ব্যাপারে অনেক
কিছু জানা যায়। সাধারণত চোখে চোখ
রেখে কথা না বলার দুটি কারণের
একটি হলো তোমার পাশে আমার
নিজেকে দুর্বল মনে হয়। আমি ভয় পাই
অথবা অপরাধী। সুতরাং এই ভয় অতিক্রম করার
জন্য চোখে চোখ রেখে কথা বলুন।
৩. হাঁটার গতি ২৫ শতাংশ
বাড়িয়ে দিনঃ মাথা তুলে, কাঁধ
সোজা রেখে আরও একটু দ্রুত হেটে দেখুন,
অদ্ভুত আত্মবিশ্বাস জাগবে মনে।
৪. কথাবার্তায়য় অংশগ্রহণ করুনঃ আপনি যত
বেশি আলোচনায় অংশগ্রহণ করবেন ততই
বাড়বে আপনার আত্মবিশ্বাস, পরের বার
আলোচনায় অংশ নেয়া সহজ হবে। আলোচনায়
প্রথম বক্তা হয়ে ওঠার চেষ্টা করুন।
৫. মন খুলে হাসুনঃ প্রাণ
খুলে হাসলে আত্মবিশ্বাস ফিরে পাবেন।
প্রাণ ভরা হাসি ভয় দূর করে,
চিন্তাকে হারিয়ে দেয়, নৈরাশ্যকে জব্দ
করে।
THE MAGIC OF THINKING BIG, David J.
Schwartz থেকে সংগৃহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


