somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ জল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারাপদ রাগে থরথর করে কাপছে।তার ছোট্ট কাঠামোর শরীরটা এই রাগ ধারণ করার জন্য যেন খুব বেশিই ছোট হয়ে গেছে।
আজ আসুক শালী আগে,তারপর দেখব কত খাই আছে হারামজাদীর।অনর্গল বউকে গালি ইয়ে যাচ্ছে সে।
তার বউ দত্তদের বাসায় কাজ নিয়েছে কিছুদিন হল।কাজ নিয়েই সে বলেছিল দত্তদের বাড়ীতে যেতে ভয় পায় সে,নানান রকমের মানুষ আসে সেখানে,পুরুষ মানুষ গুলো যেন চোখ দিয়ে গিলে খায় তাকে।
কিন্তু তখন আসুস্থ,কর্মহীন তারপদ বউকে কাজ ছাড়তে দেয় নি।হ্যা,কি একটা চেহারা যেন তোর,কি ভাবিস নিজেকে? হেমা মালিনি?মানুষের আর কাজ নেই তোর দিকে তাকিয়ে থাকবে।কাজ না করলে খাবি কি?
তা তখন হেমাকে একপ্রকার বাধ্যই করে ছিল সে দত্তদের বাড়িতে কাজ করতে।তারপর কেটে গেছে ছয় মাস,হেমাও দত্তদের বাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছে।তারপদও সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছে।
আজ সকালে রান্না করে দত্তদের বাড়িতে গিয়েছে হেমা,তারপদও দুটো খেয়ে বের হয়েছে।ভালই চলছিল সব।কিন্তু আজ দত্তদের পাশের বাড়ির ড্রাইভার কথা প্রসঙ্গে কাকে যেন বলছিল দত্তদের কাজের মেয়ে নাকি বেশ খাসা,বাড়ির মেঝ ছেলের সাথে নাকি তার বেশ ঢলাঢলি।পাশেই দারিয়ে ছিল তারাপদ,এসব শুনে তার মাথায় যেন বজ্রপাত হয়েছে।একছুটে বাড়ি এসে যা ইচ্ছা গালাগাল দিতে দিতে হেমার চোদ্দ গুষ্টি উদ্ধার করছে সে,সেই সাথে নিজের ভাগ্যেরও।
সন্ধ্যায় হেমা ফেরার সাথে সাথে ক্রুদ্ধ বাঘের মত গর্জন করে সে,তুই আর দত্তদের বাড়িতে কাজে যাবি না।
-কেন?
-ওখানে কি করিস তুই,আমি জানি না ভেবেছিস?আমার সাথে থাকতে এমন ফস্টি নষ্টি
-ক্যান কি করেছি আমি?
-মেঝ কত্তার সাথে তোর এত ঢলাঢলি কিসের?এত খাইখাই কিসের তোর?
-কে কি বলেছে তোমাকে,হ্যা?আর আগে আমি নিজে যখন কাজ বাদ দিতে চেয়েছি তখন কেন বাদ দিতে দাও নি?এখন দুই পয়সা রোজগার করে খুব মিনষেগিরি দেখানো হচ্ছে,না?ফুসে ওঠে হেমা।
-তুই মেঝ কত্তার সাথে কিছু করিস নি?
_মেঝ কত্তা তো এখন আলাদা বাড়িতে থাকে।আর মা আমারে নিজের মেয়ের মত দেখে।বাইরে মানুষ আসে দেখে মা দেয়াল তুলে দিয়েছে।আমাদের দেয়ালের ওপারে যাওয়া বারণ।
-ওরা আসতে চাইলে ঠেকাতে পারবি তুই?
-শোন,অন্য কেও চাইলেই যদি হত,তবে এত দিনে অনেক ঘাটের জল খেয়ে আসতাম আমি,তুমি বুঝতেও পারতে না।
হঠ্যাত হেমার প্রতি এক জান্তব ভালবাসা অনুভব করে তারাপদ,খাস নি বুঝি?
-কি মনে হয় তোমার?
দুহাতে হেমাকে জড়িয়ে ধরে তারাপদ,আমার গা ছুয়ে বল।
-উহহ,ছাড়।অনেক কাজ আছে আমার আদিখ্যেতা দেখিও না এত।
-শোন,কেও যদি তোকে কিছু বলে,শুধু বলবি আমায়।আমি শালার জিভ কেটে নেব।
-কিছু বলে মানে?যদি জল খেতে চায়,দেব না?
দুহাতে হেমাকে বুকে পিষতে পিষতে তারাপদ বলে,দিবি?কই আমি চাইলে তো দিস না।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×