আমি ঘুরে ফিরে পুরাতনপ্রেমী। মধুবালাকে ভালো লাগে, সুচিত্রা সেনকে সেক্সি মনে হয়, জিনাত আমানের ঊরুদেশ দেখে দেখে চোখ পাকিয়েছি বলে তারা আজও চোখে ভাসে। উইন্ডোজ 98 ব্যবহার করতাম, এই সেদিন কে একজন এসে জোরজার করে এক্স পি গছিয়ে গেলো। কাপড়চোপড়েও একটু পুরানো হওয়ার চেষ্টা করি, বেলবটম প্যান্ট আর খাটো ফুলশার্ট পরে এলোচুলে বেরিয়েছিলাম একদিন, পাড়ার কুকুরগুলো ধাওয়া করলো। ঐদিন এক শপিং মলে শ্যাম্পু কিনতে গিয়ে আনমনে হেঁড়ে গলায় গান ধরেছিলাম, পুরানো ভাবিয়া চেও না চেও না আমারে আধেক আঁখির কোণে ... আশেপাশের কিছু বিশালবক্ষা তরুণী হুড়মুড়িয়ে পালিয়ে গেলো।
ব্লগের এই আজীব চেহারা দেখে আমার পুরাতনপ্রেমী মন ডুকরে উঠলো। এ কী করা হয়েছে নবায়নের নামে? কেমন যেন রঙচটা চারদিক, ম্যাড়ম্যাড়ে ছবি, নাখাস্তা চেহারার সব আইকন বাইকন তাড়াতাড়ি। পোস্ট করতে গিয়ে দেখি একগাদা হিজিবিজি ... ঘটনা বুঝলাম না কী হয়েছে। পুনর্টাটকা করার পর দেখি আবার লেখা যাচ্ছে।
বিভাগগুলোর নামের সাথে কামের মিল দেয়া মুশকিল, বিভাগ ছাড়াই আগে বেশ চলছিলো (আমি পুরাতনপ্রেমী)। নকশায়কের লীলা বোঝা ভার। তবে প্রথম পাতায় পোস্ট দেখাতে চাই না, এই সুযোগটি করে দেয়ায় একটা খাটো ধন্যবাদ জানাই।
কী আর বলবো? পুরানো চেহারাটাই ভালোবেসে ফেরেছিলাম, মধুবালার মতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




