হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি রাসূল (সঃ) কে জিগগেস করল, হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন।
অতঃপর লোকটি জিগগেস করল, এরপর কোনটি? রাসূল(সঃ) বললেন, তোমার সন্তান কে হত্যা করা এ ভয়ে যে সে তোমার সাথে ভক্ষন করবে।
এরপর লোকটি জিগগেস করল, এরপর কোনটি? রাসুল (সঃ) বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এর সমর্থনে আল্লাহ তায়ালা আয়াত নাযিল করেন......" যারা আল্লাহর সাথে অপর কোন ইলাহ ডাকে না, আর যাকে হত্যা করা আল্লাহ তায়ালা হারাম করেছে, আওনের বিধান ছাড়া তাকে হত্যা করে না এবং তারা ব্যাভিচারেও লিপ্ত হয় না"।
তথ্যসুত্র
সহীহ আল-বুখারী
ও
সহীহ আল-মুসলিম
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


