somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় আছো, কেমন আছো আমার ছোট্ট বেলার বন্ধুরা

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি পুরনো দিনে ফিরে যেতে চাই না, ফিরে পেতেও চাই না তেমন কিন্তু সেই সব দিনের স্মৃতি রোমন্থন করতে খুব পছন্দ করি। মাঝে মাঝেই বসে সেসব দিনের কথা ভাবি। ইচ্ছে মতন বিচরন করে আসি সেই জগতে। মাঝে মাঝেই আমি ভাবি আমার স্কুল লাইফের কিছু সহপাঠীর কথা। ভাবি..
সানি'র কথা: ধবধবে ফর্সা গায়ের রং, টকটকে লাল ঠোঁট জোড়া ছিল তার। দুপুরে আমাদের বাসায় আসলে দুজনে খেলতাম। কোথায় আছে মেয়েটা এখন, কেমন আছে। হয়ত বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছে। ওর কী মনে আছে আমার কথা....কে জানে.....

প্রেমা'র কথাও ভাবি মাঝে মাঝে, সানির মতই ছিল অনেকটা। ছোট্ট খাটো মেয়েটা। খুব সম্ভবত ক্লাশ টু-তে পড়তাম তখন। একদিন ক্লাশে হৈচৈ পড়ে গেল গন্ধে। আবিষ্কার হল টয়লেট চেপে ছিল, কোন কারনে বাথরুমে যেতে না পেরে প্রেমা ক্লাশেই বড় টয়লেট করে দিয়েছে। =p~ । ওর কী মনে আছে এখনো এসব কথা...

ইমনে'র কথা আগেও ব্লগে লিখেছিলাম। ওর দেওয়া সুতার লাল পুতুলটার মিস করি। মাঝে মাঝে মনে হয় পুতুলটা না হারালেও হতো। ইমন এখন জেন্টল ম্যান হয়ে গেছে নিশ্চই। ক্লাস ওয়ানের সেই বন্ধুর কথা নিশ্চই ওর মনে নেই এখন। না থাকাটাই স্বাভাবিক। আমার মতন বেকার ক'জনাই আছে!! :)

মামুন নামে একটা ছেলে ছিল, মোটুসোটু ছেলেটা আমাকে এত্ত এত্ত স্টিকার দিত। এখন কখনো দেখা হলে জিজ্ঞেস করতাম সেই কথা ওর মনে আছে কিনা। বলতাম এক পাতা স্টিকার দিতে। :P B-)

তাপসী, ছোট খাটো মোটু মেয়েটা, রাগলে যাকে ভুটকী বলতাম আর ও রেগে যেতো তাও কেন যেনো অনেক খাতির ছিল ওর সাথে। অনেক দিন আগে শুনেছিলাম বিয়ে হয়েছে ওর। কেমন আছে, কেমন হয়েছে কে জানে। দু'একবার ওদের বাসায় গিয়েছিলাম এখনো সেখানে আছে কিনা, আর আমিও বাসা ঠিক খুজে পাবো না তাই মাঝে মাঝে ইচ্ছে করলেও খোজ নিতে পারিনা।

শাকেরা মেয়েটা আমার এক বছরের জুনিয়র ছিল। এক টিচারের বাসায় এক সাথে পড়তাম সেখান থেকে সখ্যতা হয়েছিল দুজনের। কত্ত দুষ্টুমি যে করতাম দুজন মিলে, ও ছিল পাজির পা ঝাড়া। দুজনে পড়তে গিয়ে একদিন বের করলাম "মুলা খেলে পাদ হয়" এটার আরবী কী সেটা জানতে হবে আমাদের। কীভাবে করি কীভাবে করি ভেবেই পাচ্ছিলাম না। টিচারকে তো আর পুরো বাক্য লিখে বলা যায় না যে এটার আরবী করে দেন। শেষে দুজনে ঠিক করে মুলা আরবী জানলাম। আবার বাকী পাদ। কী করি কী ভাবেই পাচ্ছিলাম না। শেষে দুজনে বের করলাম পাদ হয়ে বাযু সুতরাং বায়ু আরবীটা জানলেই চলবে। তাই করেছিলাম। এখনো খুব হাসি ঘটনাটা মনে করে। =p~ =p~ । শুনেছি ইন্টার পাশ করার আগেই বিয়ে হয়ে গেছে মেয়েটার। ভাল থাকুক, খুব ভাল থাকুক মেয়েটা।

আরো কত কত মানুষের কথা যে মনে পড়ে। সবাই খুব ভাল থাকুক নিজ নিজ অবস্থান থেকে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৩
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

×