somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক চিলতে বারান্দায় বন্দী পড়া জীবন আর আমার গন্ধ বিলাস!

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারান্দায় দাড়িয়ে আছি। শেষ বিকেলে গলির মাথায় পাড়ার বাচ্চাদের হৈ হৈ, কলকাকলি দেখতে খুব ভাল লাগে। বাচ্চাদের হৈ হৈ এবং পাখির কিচিরমিচির মন দিয়ে শুনতে পারলে খুব ভাল লাগে যদিও নিজেকে তখন খুব একা লাগে কেন যেনো! কোথা থেকে যেনো হুট করে একটা গন্ধ নাকে আসল। খুব পরিচিত লাগছে কিন্তু বুঝতে পারছিনা কিসের। স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে হঠাত মনে হল এতো আমার সেই ছোট্ট বেলার পুতুলের বাক্সের গন্ধ!

বাসায় জুতা অথবা মিষ্টি আনা হলে ভাল বাক্সটা রেখে দিতাম পুতুলের ঘর বানাতে। বান্ধবীদের মত আমার বাক্স অত সম্র্বদ্ধ ছিল না। আমার যেখানে ছিল এক বা দুইটা পুতুল আর দুই চারটা শাড়ী ওদের সেখানে ছিল একাধিক পুতুল। জামাই-বউ ছেলে মেয়ে নিয়ে ছিল ওদের বাক্সের সংসার। ওদের সংসারে খাট-পালংক, সবুজ পান্না-চুনি কী না ছিল। এক জনের কাছে সবুজ রংয়ের একটা কাচের পাথড় ছিল। আমার যে কী দুখ ছিল আমার ওরকম সবুজ পান্না ছিলনা বলে!

একটা মেয়ে পুতুল নিয়েই আমার সংসার ছিল। ফলে আমার বান্ধবী আমাকে এও বলত "তোমার পুতুল কি বিয়ে করবেনা? সারা জীবন হিমু হয়ে থাকবে!" এই হিমু কাহিনীটা অনেক পরে জেনেছি। তখন জানতাম বিয়ে না করলে বুঝি তাকে হিমু বলে!
-----------------------
কোন মানে হয়না এত বছর পর এসব মনে পড়ে নস্টালজিক হওয়ার!

★★★★★★★★★★

বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছি। রেলিং ধরে দাড়ালে মনে হয় জেলখানায় আছি। এই কংক্রিটের শহরটা জেলখানার চাইতে ভাল কিছু মনেও হয়না। এক-দেড় হাত চওড়া বারান্দাটার উত্তর-পশ্চিম কোনাটা আমার খুব পছন্দ। শীত আসি আসি করছে এমন এক বিকেলে দাঁড়িয়ে আছি। নাকে এল খড়-কুটোয় মিশ্রিত এক গন্ধ। এই শহরে কোথা থেকে আসে এই গন্ধ! নাকি কেবলই আমার অবচেতন মনের কল্পনা!

★★★★★★★★

আমার বিছানার সাথে পশ্চিমের খোলা জানালার পাশে বসলে কিছুদিন পরেই নাকে আসবে বসন্তের ফসলের মাঠের ঘ্রান।
শীতের খড়-কুটোর গন্ধ, বসন্তের ফসলী মাঠের গন্ধ, চৈত্রের কালবৈশাখী বা প্রথম ব্রষ্টির গন্ধ আমাকে আমার শহুরে বন্দী জীবনে গ্রামের কথা মনে করিয়ে দেয়। জন্মের পর থেকে এই শহরে বড় হলেও কেন শহুরে জীবন এত অসহ্য!!
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×