যুগ চলে যায়, যুগ চলে যায়....তবু, সেই একটা প্রথম রাতে
বারে বারে অন্ধকারে খুব পুরাতন জ্বলে ওঠা চাঁদ...
একটা ফুলের গন্ধ কেন অমন বিশাল ভারী?
অবুঝ জাতের সবুজ নিয়ে, চিল-ওড়া নীল আকাশ নিয়ে
এক টুকরো এই জায়গা কেন
দুনিয়া-জোড়া মায়ার চেয়ে, কালো-কাজল ছায়ার থেকেও গাঢ়?
যুগ চলে যায়, যুগ চলে যায়...একটুকু এই জায়গা জুড়ে
অযুত চোখের জল নিভে যায়, নিযুত চোখ ভাসে...মরণকূলের
নদীর তবু এপার ওপার আছে...এই খানে চোখ ভাসালে
সমুদ্রে সমুদ্র ডুবে যায়.... ডুবে গেলে অনন্তকাল ভাসতে
থাকে স্মৃতি-গন্ধা ফুল....
সেই একটা ফুলের গন্ধ কেন এমন বিশাল ভারী?
ছবি: সুজান কোপাক
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



