somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিতান্তই ব্যক্তি-কথন

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ব্লগে যেসব পোস্ট পড়ি না.. তার মধ্যে সবার প্রথমেই আসবে ধর্ম নিয়ে কপচানি। সযত্নে এড়িয়ে যাই। থাকুক না, যার যার বিশ্বাস নিয়ে। যে ধর্মে বিশ্বাস করে, সেও তার মত থাকুক, যে বিশ্বাস করে না তিনিও থাকুন শান্তিতে।
ধর্ম থাক গাছের ডগায়, আমি থাকি গাছের নিচে। দরকার কি আমার মই বেয়ে উপরে উঠার, তারচেয়ে বরং যে ফলগুলা নিচে পরে, আমি সেটাই কুড়াই!!

ব্যাখ্যা:
আজ এক ব্লগারের হাদিস সংক্রান্ত পোস্টে দেখলাম আরেক সহ-ব্লগার বলেছেন, "আপনি ১৮+ পোস্টান, আবার হাদিসও পোস্টান!!"
১৮+ কি জিনিস?? একটু ব্যাখ্যা করবেন?? আর, যে পোস্টের কথা বলা হয়েছে, ঐ ব্লগার কি পড়ে দেখেছেন পোস্টটা?? এমনও মন্তব্য আছে, "এটা ১৮+? নাকি ২+!! আজাইরা সময় নষ্ট!!"

২.
ব্লগের আর যে পোস্টগুলো পড়ি না, তার মধ্যে আরেকটি হল বিতর্কিত পোস্ট। কোন একজন ব্যাক্তিকে সরাসরি ব্যক্তি আক্রমণ, অন্তত: তার অবর্তমানে, সেটা আমার কাছে হীন রুচির মনে হয়।
কথাবার্তা যা হবে, সামনাসামনি। যাকে উদ্দেশ্য করে বলা, তাকেই শুধু বলা হোক। আর, যদি অনুপস্থিতিতে বলতেই হয়, তাহলেও যাকে নিয়ে বলা, তার সমকক্ষ হয়ে তার ত্রুটিগুলো তুলে ধরা। যোগ্যতায় যার ধারেকাছেও যেতে পারব না, তাকে ভার্চুয়ালি তূলো-ধূনো করার প্রচেষ্টা?? বিকৃত মানসিকতা।

ব্যাখ্যা:
এক সহ-ব্লগারের সাম্প্রতিক পোস্টে জাফর ইকবালকে নিয়ে নানা কথা। তিনি অনেকগুলো পয়েন্ট একসাথে ছোট করে লিখতে গিয়ে মূল ফোকাসেই যেতে পারেননি মনে হয়। তাই, ভুল বোঝাবুঝি। একটা বিষয় নিয়েই আলোচনা করলে বিতর্কটা আরো তথ্যবহুল হত।

৩.
আরেকটা যে বিষয় ইদানীং ভাল্লাগতেছে না, সেটা হল, কিছু নতুন নিকের হঠাৎ উদয়, এবং বিরক্তি উদ্রেককারী আচরণ।

ব্যাখ্যা:
ক. একটা নিকের একটা পোস্ট এমন, "সকল নারী ব্লগারগণ এখানে মন্তব্য করুন। আমি আপনাদের সবার একটা করে পোস্ট আমার প্রিয়তে রাখতে চাই। আপনাদের সবার পোস্টেই আমি এখন থেকে মন্তব্য করব!! প্লিজ.. প্লিজ.. প্লিজ.. দোহাই আপনাদের!!'
-শ্লা.. লুল!!
খ. আরেকজন তো বাংলা সিনেমার ফ্যান!!


এতকিছুর পরও যেকোন বির্তকিত বিষয় নিয়ে কারো লেখা পড়ি বা না পড়ি, নাস্তিকের ধর্মকথা, আর, বাঙালের পোস্ট অবশ্যপাঠ্য আমার কাছে। তারা যুক্তি দিয়ে কথা বলেন আজাইরা আবেগ আঁকড়ে বসে থাকেন না।

আর, সবশেষে খারেজি র একটা মন্তব্য তার অনুমতিছাড়াই একটু দেই। "বির্তকিত পোস্ট সবাই পড়ে। বেশিরভাগই অফলাইনে। নিজের সুশীলত্ব ধরে রাখার জন্য অনেকেই কোন মন্তব্য করে না। তাহলে যে নিজে একপক্ষীয় চিহ্নিত হয়ে যান!!"
বাঁধাই করে রাখার মত একটা মন্তব্য।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
৩৯টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×