আওয়ামী লীগের মিছিলে পুলিশের গুলি, পুরান ঢাকা রণক্ষেত্র : দেড় শতাধিক আহত
১৯ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পল্টন ময়দানে যুবলীগের মহাসমাবেশগামী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিছিলে বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর নেতৃত্বে বিএনপি ক্যাডার ও পুলিশের যৌথ হামলাকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকা গতকাল মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয়। গুলি ও টিয়ার শেলের আঘাতে দেড়শতাধিক নেতাকমর্ী আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন। পুলিশের বেধড়ক লাঠিচার্জে অসহায় পথচারী ও ব্যবসায়ীরাও আহত হয়েছেন। আহতদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 15 জন নেতাকমর্ীকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদশর্ীরা জানান, গতকাল যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকার নেতাকমর্ীদের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন আজাদ মাঠে সমবেত হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা-8 আসনের বিএনপিদলীয় সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু হঠাৎ করেই গতকাল একই স্থানে সমাবেশ ডাকেন। একই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতাকমর্ীদের সমাবেশে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে আওয়ামী লীগ নেতাকমর্ীরা আজাদ মাঠ থেকে লালবাগ শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের কর্মিরা শাহী মসজিদের সামনে পেঁৗছে মিছিল শুরু করার উদ্যোগ নিলে মিছিলের সামনে-পিছনে পুলিশ অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ পিন্টুর নেতৃত্বে লালবাগ থানা ছাত্রদল সভাপতি বাপ্পী, যুবদল সভাপতি মিন্টুসহ অর্ধশতাধিক বিএনপি ক্যাডার আওয়ামী লীগ নেতাকমর্ীদের ওপর হামলা চালায়। পুলিশও টিয়ার শেল নিক্ষেপ, রাইফেল, শটগান থেকে গুলি ও রাবার বুলেট ছুড়তে থাকে। পরে দাঙ্গা পুলিশ সেখানে পেঁৗছে নেতাকমর্ীদের লক্ষ্য করে শত শত রাউন্ড টিয়ার শেল, শটগান, রাইফেল থেকে গুলি এবং রাবার বুলেট ছুড়তে থাকতে। পুলিশের শটগানের ছররা গুলি, ইটপাটকেল এবং টিয়ার শেলের আঘাতে দেড়শতাধিক নেতাকমর্ী আহত হন। পুলিশ কয়েকজন নেতাকমর্ীকে গ্রেপ্তার করে লালবাগ থানায় নিয়ে যায়। পুলিশের অ্যাকশনে আহত নেতাকমর্ীরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 30 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও পরবতর্ী সময়ে 30-35 জন পুলিশ সদস্য হাসপাতালে প্রবেশ করলে গ্রেপ্তার এড়াতে আহত নেতাকমর্ীরা হাসপাতাল থেকে সরে যান।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন