একটা দিন যেন এমন হয়...
২১ শে মে, ২০১৮ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা দিন যেন এমন হয়...স্নিগ্ধ হিমেল বাতাসে দাঁড়িয়ে দেখবো, অন্ধ আকাশ উজ্জ্বল করে ভোরের সূর্যোদয়...দুপাশে সারি সারি বিটপী, তার পথে পথে দোয়েল, শ্যামা, বউ কথা কও বাধবে সুর...তাদের সুরের সম্মোহনে,হারিয়ে পথ হাটবো বহুদূর...বাস্তব যেখানে কল্পনা থেকেও সুন্দর...সরিষা,ধান ক্ষেতের আইল ধরে খালি পায়ে স্পর্শ করবো ঘাসের চাদর...মেলবে দেখা নিশ্চয়ই কোন নদীর...খরস্রোতা ময়ুরাক্ষীর...সে নদীতে নাওয়ের পাল মিলিয়ে মাঝির সাথে প্রাণ খুলে ভাটিয়ালি ধরবো বেসুরে...এরপর নদী পাড়ে হলুদাভ,নীল,সাদা ঘাসফুলের সাজানো সবুজ গালিচায় শুয়ে প্রকৃতির সাথে মিশে যাওয়ায়...দোলনচাঁপা,বকুল,বেলীর সুগন্ধ মায়ায় মোড়ানো বেলাশেষে মেঘেরা টিনের চালে ঝুম বৃষ্টির স্বর্গিক শব্দ ছন্দ করবে নস্টালজিয়াময়...রেডিওর নব ঘুরিয়ে শর্ট ওয়েভে দুরের কোন চ্যানেল ধরানোর চেষ্টায়... গিটারে একটু আধটু টুং টাং তুলে তুলে...তারপর খোলা আকাশের নিচে শীতল পাটি বিছিয়ে তারা গুনতে গুনতে ক্লান্ত চোখে প্রশান্ত ঘুম নামাবে ঘুম রাজ্যের স্বপ্নময় পরী...
একটা দিন...হোকনা কৃত্রিমতাহীন, হোকনা যান্ত্রিকতা বিহীন...ছোট এই জীবনের ছোট্ট চাওয়াগুলো যেন পাওয়া হয়...একটা দিন যেন এমন হয়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন