বরাবরই অদ্ভুত ছিলে...তোমার দেয়া ঠিকানা পর্যন্ত ভুল ছিলো...বুঝতে পেরেও খুঁজে খুঁজে হয়রান হয়েও থামিনি...থামলেই অদ্ভুত তুমি জিজ্ঞাসা করবে, আমি হারালাম আর আমায় একটুও খোঁজোনি?
বোকা আমি...তারপরও ভেবেছি যে কোন একদিন ক্লান্ত হয়রান আমাকে ক্ষান্ত করতে করুনাবশত ভুল ঠিকানায়ই চলে আসবে...এসোনা , কারন ফিরবে ঘৃণা নিয়ে...ভালোবাসা মুদ্রার অপরপৃষ্ঠে থাকে ঘৃণা, আছে শোধবোধ, ,আছে মাঝরাত্রি, আছে কন্ঠরুদ্ধ অভিমান অশ্রুজলে বালিশ ভিজে যাওয়া...এখানে করুণার স্থান নেই...
তাই ফিরোনা তুমি...বরঞ্চ আমি তোমায় খুজেই যাই, ভুল ঠিকানায়...
আবোলতাবোল: ১০/০৬/২০১৮
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




