বয়স কমানো : সামাজিক প্রবণতার দায় কার?
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের প্রায় ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করে স্কুলের কেরানিরা। তাই অধিকাংশ ছাত্র-ছাত্রীদের আসল জন্ম তারিখের সাথে সার্টিফিকেটের কোনো মিল নেই। বয়স কমানো হলে চাকরির ক্ষেত্রে আবেদন করার সুযোগ বেশি পাওয়া যায় এমন ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ মা-বাবা তাদের সন্তানের সয়স কমিয়ে লেখে। এছাড়াও কেরানিদের অযথা নাক গলানো তো আছেই।
আমার ছোট বোনকে প্রথম শ্রেণিতে ভর্তি করানোর ব্যাপারেও এমন পদক্ষেপ নিয়েছে আমার মা-বাবা। তাদের যুক্তি, এক বছর দেরিতে ভর্তি করানো হয়েছে তাই বয়স কমিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম, আল্লাহ না করুন যদি কখনো ওর এক বছর ড্রপ হয়। কোনো সদুত্তর দিতে পারেন নি আমার মা-বাবা।
বাংলাদেশের সামাজিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিয়ের সময় মেয়ের বয়স কমা বলা কিংবা ছেলের বয়স কম বলার একটা প্রচলন ছিল। এখনও হয়তো একটু-আধটু আছে। কিন্তু এই ক্ষুদ্র মিথ্যে দিয়ে কী এমন স্টাটাস বৃদ্ধি পায়, আমি বুঝি না। বয়স নিয়ে আমারও মাঝে মাঝে দ্বিধান্বিত হতে হয়। কারণ কেরানি সাহেবের অবদানে আমিও অনেক দিন যাবত তরুণ হয়ে থাকব। হয়তো চাকরির ক্ষেত্রে বেশি দিন পর্যন্ত আবেদন করতে পারব। এটা ভাবা যদিও সুখকর, কিন্তু সামাজিকভাবে চিন্তা করলে - এটা এক ধরনের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন