সেলফি রঙ্গ
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধুরে তুই কতোদিন পর
আসলি আমার আঙ্গিনায়,
কাঁধের উপর হাতটি রেখে
তোর যে একটা 'সেলফি' চাই।
হাটতে গিয়ে গাছতলাতে
দেখলাম এক ময়না,
ময়নার সাথে 'সেলফি' ছাড়া
যাত্রা যে পুরা হয়না।
রেস্তোরাতে নাস্তা করি
পরোটা আর ভাজি,
'সেলফি' তুলি অন্য হাতে
অনেক কাজের কাজী।
তাওয়াফ করি বাইতুল্লাহর
ক্ষমা ও দয়া পেতে,
ভুলিনা যে কা'বার সাথে
'সেলফি' একটা নিতে।
দশ টাকা দেই ভিক্ষুকেরে
দাঁত খেলানো হাসি,
যে যাই বলুক- যে যাই ভাবুক
'সেলফি' হয়না বাসি।
ত্রান বিলাতে নেতার ভীড়ে
উঁকি দিলাম পিছে,
লাইন ধরা ঐ 'সেলফি'তে যেন
বাদ না পড়ি পাছে।
ঠোঁট বাঁকানো গাল ফুলানো
নানা ভাবের ছবি,
'সেলফি' কারো নেশা এখন
আবার কারো হবি।
সুখ দুঃখ কান্না হাসি
বাঁধি 'সেলফি' ফ্রেমে,
প্রযুক্তিও পসড়াতে তার
মত্ত 'সেলফি' প্রেমে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন