মধ্যবিত্তের জন্য কিছুটা সত্য
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যবিত্ত ছেলে-মেয়েগুলোর মধ্যে প্রায়শই বিপরীতমুখী চরিত্র দেখা যায় । এরা খুব অল্পবয়সে জেনে যায় বেশীরভাগ চাওয়াই পূরণ হওয়ার মত না , কিন্তু মনে মনে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার । বয়স বাড়ে ,কমতে থাকে স্বপ্নের পরিধি, রঙ । তখন মনে জন্মায় অভিমান । কেন বাবার অনেকটাকা নেই ? কেন আশেপাশের কিছু অপদার্থ মানুষ কেবল বাবার টাকা আছে বলে আরাম আয়েশ, স্বাচ্ছন্দ্যে জীবন পার করবে ? মনে ক্ষোভ থাকে, কিন্তু এরা অভিযোগ করে না । ...... জীবনের সামনে এদের খুব দ্রুত দাঁড়াতে হয় । এরা সকালে উঠে বিছানার পাশের বেল বাজিয়ে বাসি মুখে মর্নিং টি আনিয়ে খায় না । জামা একটা নষ্ট হলেই আরেকটা । মানি ব্যাগে টাকার চেয়ে কাগজের পরিমাণই বেশী থাকে। মনে মনে হয়তো কাউকে খুব গভীর ভাবে ভালোবাসে , কিন্তু ভেতরের জটিলতার জন্য প্রিয় মানুষের খুব কাছে যায়না । এরা কল্পনা বিলাসী হয়েও বাস্তববাদী । এরা স্বপ্ন দেখে । দেখতে হয়, নিজের অবস্থাকে একটু সহনীয় করে নেওয়ার জন্যেই । মধ্যবিত্ত পরিবারগুলো আসলে “একদিনের অপেক্ষায় থাকে , যে একদিনে সবকিছু বদলে যাবে । এই একদিন“ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “এরই এক নামান্তর । তারাও সেটা জানে ,কিন্তু তা মানতে রাজী না । স্বপ্নযারা দেখতে জানে , স্বপ্ন পূরণ হওয়ার অধিকার কেবল তাদেরই হওয়া উচিত ।
সব মধ্যবিত্তর ঐ “ একদিন “ সত্য হোক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুন