somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জহুরুল হক ও আবদুল্লাহ আল-মুতী স্মরণে

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এখন নানা উদ্যোগ-আয়োজন রয়েছে। উন্নত বিশ্বের মতো এ দেশেও হালে জনপ্রিয় বিজ্ঞান বা পপুলার সায়েন্সের কিছুটা কদর বেড়েছে। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকে বিজ্ঞানসংক্রান্ত আলাদা সাপ্তাহিক আয়োজন, এমনকি কম্পিউটার সংক্রান্ত প্রতিদিনকার আয়োজনও থাকে। অবশ্য হালে বিজ্ঞান পাতাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে, এমনটা সব সময় ছিল না। আমি যখন স্কুলে পড়ি, তখনই জহুরুল হকের লেখার সঙ্গে আমার পরিচয়। বিজ্ঞান সাময়িকী, বিজ্ঞান সমাজ পত্রিকা ও কয়েকটি বইয়ের মাধ্যমে অবশ্য আরও একজনের সঙ্গে আমার পরিচয় হয়, তিনি আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন। টেলিভিশনে অবশ্য তাঁকে অনেকবার দেখেছি। কলেজে পড়ার সময় স্যার একবার আমাদের কলেজেও এসেছিলেন।
বুয়েটে পড়তে আসার পর জানতে পারি, আমার অন্যতম প্রিয় লেখক জহুরুল হক আর তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক আ মু জহুরুল হক একই ব্যক্তি। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের অন্যতম পাঠ্যবই ছিল আরপি ওয়ার্ড সাহেবের লেখা। সেখানকার সমস্যাগুলো মোটামুটি সহজ ছিল। কিন্তু প্রথম ক্লাস টেস্ট দিতে গিয়ে দেখলাম একটি মাত্র পাঠ্যবই পড়ে পরীক্ষা হলে যাওয়া ঠিক নয়। তখনই খোঁজ। জানা গেল, বাংলা ভাষায় জহুরুল হক স্যার আমাদের একটি পাঠ্যপুস্তক লিখেছেন—তড়িৎকৌশল পরিচয়। ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যবই যে বাংলায় লেখা সম্ভব, সেটি প্রথম জানলাম।
পরে জেনেছিলাম ইঞ্জিনিয়ারিং শব্দের বাংলা প্রতিশব্দ প্রকৌশল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বাংলা রূপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—দুটোই ড. আ মু জহুরুল হকের অবদান। বিজ্ঞানের জটিল বিষয়ের পাঠ্যপুস্তক রচনায় জহুরুল হক যেমন অগ্রণী ছিলেন, তেমনি তাঁর হাতেই সূচিত হয়েছে দেশের প্রকৌশলশিক্ষা গবেষণার সর্বোচ্চ ধাপ—পিএইচডি গবেষণা।
খোদ রাজধানীর অধিকাংশ স্কুলেই ভালো মানের কোনো বিজ্ঞানাগার নেই। বিজ্ঞানের মূল শিক্ষা কিন্তু এর প্রয়োগ—সে জন্য হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। মিরপুরে এখন যেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়, সেখানে আলমুতী স্যারের উদ্যোগে গড়ে উঠেছিল বাংলাদেশ শিক্ষা উপকরণ বোর্ড। তবে সেটা নব্বইয়ের দশকে বন্ধ হয়ে যায়।
দেশে বিজ্ঞানমনস্কতা সৃষ্টির জন্য জনগণকে ব্যাপকভাবে বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করে তোলার বিকল্প নেই। আবদুল্লাহ আলমুতী, জহুরুল হক প্রমুখ যখন বিজ্ঞান সংস্কৃতি পরিষদ গড়ে তোলেন, তখন তাঁদের মনে উপমহাদেশের ইন্ডিয়ান সোসাইটি ফর কালটিভেশন অব সায়েন্সের দৃষ্টান্ত ছিল।
তবে তাঁরা দুজনই বিজ্ঞানের নানা বিষয়কে সাধারণের কাছে তুলে ধরার জন্য প্রচুর লিখেছেন।

বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয় আন্দোলনের এই দুই পথিকৃৎকে স্মরণ করা হবে ১৮ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় বাংলা একাডেমিতে।

সবার আমন্ত্রণ
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×