ঢাকা শহরের বর্তমান সমস্যার মধ্যে যানজট অন্যতম এবং এই সমস্যার জন্য রিকশা প্রয়োজনের তুলনায় বেশী জায়গা দখল করে এবং ধীরগতি সম্পন্ন দায়ী করে ঢাকার বিভিন্ন রাস্তা থেকে রিকশা উচ্ছেদ করা হচ্ছে। এর প্রেক্ষিতে ইতিমধ্যে মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রাইফেলস্কয়ার থেকে আজিমপুর ইত্যাদি বিভিন্ন রাস্তায় রিকশা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এতে কি দেশবাসী যানজট থেকে মুক্ত হতে পেরেছে? এতে দেশে যানজট কমেনি বরং দিন দিন যানজট বাড়ছে।
রিকশা প্রাইভেট কার এবং বাসের তুলনায় কম জায়গা দখল করে এবং অন্যান্য পরিবহনের তুলনায় বেশী যাত্রী বহন করে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে রিকশার গুরুত্ব অপরিসীম। ঢাকা শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মল ইত্যাদি বেশিরভাগ ক্ষেত্রে স্বল্প দুরত্বের মধ্যে অবস্থিত । স্বল্প দুরত্বের স্থানগুলোতে বাস বা প্রাইভেট কারের তুলনায় রিকশার মাধ্যমে চলাচল করা সুবিধাজনক। তাছাড়া রিকশা জ্বালানী মুক্ত হওয়ায় তা পরিবেশ দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব পরিবহন।
রিকশার উপর আমাদের দেশের অনেক পরিবার নির্ভরশীল। এছাড়া পড়াশুনার খরচ চালাতেও অনেক বেকার যুবক রিকশা চালায়। রাস্তা থেকে রিকশা উচ্ছেদ করার ফলে রিকশা চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দৈনন্দিন জীবনের খরচ চালাতে তাদের হীমসীম খেতে হচ্ছে। তাছাড়া মূল রাস্তার থেকে রিকশা উচ্ছেদ করার ফলে তার পাশের বিভিন্ন ছোট রাস্তা দিয়ে চলাচল করার ফলে দুরত্ব বেড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময় এবং দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
বর্তমানে আবারও যানজটের জন্য দায়ী করে প্রগতি সরণী রোডে রিকশা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহন করেছে। এতে পূর্বের মত সাধারন মানুষই ক্ষতিগ্রস্থ হবে। অতএব সাধারন মানুষের কথা চিন্তা করে এই রিকশা উচ্ছেদ বন্ধ করতে হবে এবং যানজটের জন্য প্রকৃত কারণ বের করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রগতি সরণী রোডে রিকশা উচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করা হোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।