somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাটক, সিনেমা ও প্রচার মাধ্যমে

২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে আইন প্রণয়ন করছে। এই আইনে বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়ার কারনে প্রিন্ট ও মিডিয়াতে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ রয়েছে। জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু আইনে নাটক সিনামাতে তামাক ব্যবহারে কোন নিষেধাজ্ঞা না থাকার কারনে নাটক সিনেমাতে অবাধে চলছে ধূমপান ব্যবহারের দৃশ্য। তারকাদের ধূমপান ব্যবহারের দৃশ্য যুব/তরুণ সমাজকে ধূমপানে আশক্ত হওয়ার প্রবনতা বাড়িয়ে দিচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য হচ্ছে তামাক ব্যবহার হ্রাস। কিন্তু নাটক সিনেমায় প্রলুব্ধকরভাবে ধূমপানের দৃশ্য প্রর্দশনের কারণে তরুণ/তরুণীদের মাঝে ধূমপানের ব্যবহার বাড়ছে। তামাক ব্যবহার হতে যুব সমাজকে বিরত রাখতে ধূমপানের ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।

নাটক সিনেমা ও প্রচার মাধ্যমে ধূমপানের দৃশ্য বন্ধে বিশ্বব্যাপী ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। এই লক্ষ্যে ইউ এস ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছ। এরই ধারাবাহিকতায় তারা কোন চলচিত্রের শুরতে ধূমপান বিরোধী সতর্কবানী প্রচার এবং চলচিত্রে তামাক সংক্রান্ত কোন দ্রব্যাদি ব্যবহারে কোন অর্থনৈতিক সহযোগীতা পাননি তা চলচিত্রের শেষে স্বীকারোক্ত মূলকভাবে লেখা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাছাড়া প্রথিবীর বিভিন্ন দেশেও নাটক সিনেমাতে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

আমেরিকার এক গবেষনায় দেখা গেছে যারা চলচিত্রে ১৫০ বারের বেশী ধূমপানের দৃশ্য দেখে তাদের মধ্যে ৩১% কিশোর ধূমাপান ব্যবহার শুরু করে, আর যারা ৫০ বারের কম চলচিত্রে ধূমপান ব্যবহারের দৃশ্য দেখে তাদের মধ্যে ৪% কিশোর ধূমপান শুরু করে। অপর এক গবেষনায় দেখা গেছে শিশুদের চলচিত্রে প্রিয় অভিনেতার ধূমপানের দৃশ্য তাদের ধূমপানে অসক্তি অন্যন্য শিশুদের তুলনায় ১৬ গুন বেশী বাড়িয়ে দেয়। ১৯৮৮-১৯৯৭ সালে হলিউডের ২৫টি বক্স অফিস তুমূল জনপ্রিয় চলচিত্রের ৮৫% দৃশ্যে ধূমপানের দৃশ্য দেখানো হয়। যা গত অর্ধ শতাব্দির মধ্যে সর্বোচ্চ। এসর চলচিত্রের এক তৃতীয়াংশই শিশুতোষ যেখানে তামাক কোম্পানির লগো ব্যবহার করা হয়েছে। ১৯৯১-২০০২ সালের ৩৯৫টি ইন্ডিয়ান সিনামার উপর করা এক গবেষনায় দেখা যায় ৩০২ বা ৭৬.৫% সিনামায় তামাকের ব্যবহার দেখানো হয়।

তরুণ ও যুব সমাজ নাটক, সিনেমা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে। নাটক সিনেমা এবং গনমাধ্যমে ধূমপান ও তামাকের দৃশ্য প্রদর্শন বন্ধের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ, তামাক নিয়ন্ত্রণ আইন উন্নয়নের ক্ষেত্রে নাটক সিনেমা এবং প্রচার মাধ্যমে সিগারেট দৃশ্য প্রদর্শন বন্ধ সংক্রান্ত বিধান সংযুক্তকরণ, আন্তঃরাষ্ট্রীয় (Cross Border) তামাক দ্রব্যের বিজ্ঞাপন বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ পরোক্ষ বিজ্ঞাপন নিষিদ্ধকরণ করার মাধ্যমে যুব সমাজকে ধূমপান ও তামাক ব্যবহার হতে বিরত রাখতে অন্যতম উপায়।

তরুণ ও যুব সমাজকে তামাকজাত দ্রব্যের ক্ষতি হতে রক্ষায় এখনই নাটক সিনেমা ও প্রচার মাধ্যমে তামাক ব্যবহারের দৃশ্য বন্ধে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নাটক সিনেমা ও প্রচার মাধ্যমে তামাক তথা ধূমপানের দৃশ্য প্রর্দশন বন্ধ করা না হলে তামাক নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য ব্যহত হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×