somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুল বাগানের পরিচর্যা-

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুল বাংলাদেশে চাষযোগ্য একটি দীর্ঘমেয়াদি ফল। বর্তমানে বিভিন্ন ফল বাগানে মিশ্র বাগান করতে কুলের জুড়ি নেই। নতুন আম বাগান, লিচু বাগান, পেঁপে বাগানে ব্যাপকভাবে কুলের চাষ হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কুল বাগানের মধ্যে অনায়াসে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা সম্ভব। কুল যেখানেই চাষ করা হোক না কেন এর ভাল ফলন পেতে হলে সঠিক বাগান ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। অঙ্গ ছাঁটাই কুলের ফলনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। প্রতি বছর কুল সংগ্রহ করার পর অঙ্গ ছাঁটাই করতে হয়। ছাঁটায়ের সময় শক্ত শাখাগুলো গোড়া থেকে না কেটে একহাত পরিমাণ রেখে সামনের ভাগ ছাঁটাই করতে হবে। অঙ্গ ছাঁটায়ের উপযুক্ত সময় হল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত। অঙ্গ ছাঁটায়ের পর নতুন শাখা বের হলে সুস্থ সবল ও আলো বাতাস পায় এমন ৩/৪ টি প্রাথমিক শাখা রেখে বাকিগুলো ভেঙে ফেলতে হবে।

সুষম সার ব্যবস্থাপনা ছাড়া আশানুরূপ ফলন আশা করা যায় না। তাই গাছের বৃদ্ধির সাথে সাথে সারের পরিমাণ বাড়াতে হবে। সমস্ত সার দু’কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথমবার অঙ্গ ছাঁটায়ের পর এবং দ্বিতীয়বার জুন-জুলাই মাসে। নিম্নে সারের নাম ও পরিমাণ এবং গাছের বয়স উল্লেখ করা হল- গোবর সার প্রথম বছর ১০ কেজি, ২য় বছর ২০ কেজি, ৩য় বছর ২৫ কেজি, ৪র্থ বছর ৪০ কেজি, ৫ম বছর ৫০ কেজি, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ৬০ কেজি। ইউরিয়া প্রথম বছর ২০০ গ্রাম, ২য় বছর ৪০০ গ্রাম, ৩য় বছর ৫০০ গ্রাম, ৪র্থ বছর ৬০০ গ্রাম, ৫ম বছর ৭০০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ৮০০ গ্রাম। টিএসপি প্রথম বছর ২৫০ গ্রাম, ২য় বছর ৪৫০ গ্রাম, ৩য় বছর ৫৫০ গ্রাম, ৪র্থ বছর ৬৫০ গ্রাম, ৫ম বছর ৭৫০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ৮৫০ গ্রাম। এমপি প্রথম বছর ১৫০ গ্রাম, ২য় বছর ২৫০ গ্রাম, ৩য় বছর ৩৫০ গ্রাম, ৪র্থ বছর ৪৫০ গ্রাম, ৫ম বছর ৫৫০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ৬৫০ গ্রাম। জিপসাম প্রথম বছর ৫০ গ্রাম, ২য় বছর ১০০ গ্রাম, ৩য় বছর ১৫০ গ্রাম, ৪র্থ বছর ২০০ গ্রাম, ৫ম বছর ২৫০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ৩০০ গ্রাম। জিংক সালফেট প্রথম বছর ৫০ গ্রাম, ২য় বছর ৫০ গ্রাম, ৩য় বছর ৫০ গ্রাম, ৪র্থ বছর ৬০ গ্রাম, ৫ম বছর ১০০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ১০০ গ্রাম। বোরিক এসিড প্রথম বছর ৫০ গ্রাম, ২য় বছর ৫০ গ্রাম, ৩য় বছর ১০০ গ্রাম, ৪র্থ বছর ১০০ গ্রাম, ৫ম বছর ১০০ গ্রাম, ৬ষ্ঠ বছর বা তদুর্ধ ১০০ গ্রাম।

সেচ প্রয়োগ:গুণগত মানসম্পন্ন কুল উত্পাদনের জন্য সেচের প্রয়োজন। সমগ্র উত্পাদনকালীন সময়ে ৩/৪ বার সেচ দেওয়া উত্তম। প্রথমবার অঙ্গ ছাঁটাই করে সার প্রয়োগের পর, দ্বিতীয় বার মে মাসে ও ৩য় বার গুটি বাধার পর এবং শেষ বার কুল যখন মার্বেল আকারের হয়। তবে মাটিতে পর্যাপ্ত রস থাকলে সেচের পানি কম লাগবে।

আগাছা দমন:কুল বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এপ্রিল/মে মাসে কুল বাগানের সমস্ত আগাছা চাষ দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ তানাহলে বর্ষাকালে বাগান আগাছায় ভরে যাবে এবং পরবর্তীতে আগাছা দমন কষ্টসাধ্য ও ব্যয়বহুল হবে ফলে কোনো কোনো ক্ষেত্রে ফলন বিপর্যয় হতে পারে।

রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা:পাউডারি মিলডিউ রোগ:কুলের পাউডারি মিলডিউ একটি মারাত্মক রোগ। গাছের পাতা, ফুল ও কচি ফল পাউডারি মিলডিউ রোগে আক্রান্ত হয়। আক্রান্ত ফুল ও ফল গাছ হতে ঝরে পড়ে। গাছের পরিত্যক্ত অংশ এবং অনান্য পোষক উদ্ভিদে এই রোগের জীবাণু বেঁচে থাকে এবং বাতাসের মাধ্যমে বিস্তারলাভ করে। কুলগাছে ফুল আসা শুরু হলে সালফার জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭/১০ দিন পর পর দু’বার সেপ্র করতে হবে।
মিলিবাগ/ছাতরা পোকা:এই পোকার আক্রমণ কুলের কচি পাতায় ও কচি ডগায় দেখা করা যায়। এরা দলবদ্ধভাবে আক্রমণ করে কচি পাতা ও কচি ডগার রস শোষণ করে নেয় ফলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই পোকা দমনের জন্য যেকোনো স্পর্শক কীটনাশক নির্দেশিত মাত্রায় সেপ্র করতে হবে।

কুলের মাকড়:কচি পাতায় এর আক্রমণ দেখা যায়। মাকড় দ্বারা আক্রান্ত হলে পাতা কোকড়ানো আকার ধারণ করে এবং শুকিয়ে যায়। এই মাকড় দমনের জন্য যেকোনো সালফার জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭/১০ দিন পর পর দু’বার সেপ্র করতে হবে।
সেমিলুপার:ফুল ফোটা শুরু হলেই এই পোকার উপস্থিতি দেখা যায়। প্রথমে কচি পাতা ও পরবর্তীতে কচি কুলের অংশবিশেষ খেয়ে ক্ষতি করে। এই পোকা দমনের জন্য যেকোনো স্পর্শক কীটনাশক নির্দেশিত মাত্রায় সেপ্র করতে হবে।

স্টোন উইভিল:কুল মটরদানা থেকে শুরু করে পরিপক্ব হওয়া পর্যন্ত এই পোকা দ্বারা আক্রান্ত হয়। পুর্ণাঙ্গ পোকা কচি কুলের ভেতরের পৃষ্ঠে ডিম পাড়ে। এরপর কুলের আটিতে আক্রমণ করে ফলে কুল বিকৃতি আকার ধারণ করে। কুল মটরদানার মত হলেই যেকোনো কীটনাশক নির্দেশিত মাত্রায় ৭ দিন পর পর সেপ্র করতে হবে।

পরিশেষে বলা যায়, কুল বাগান হতে ভাল ফলন পাওয়ার জন্য সঠিক সময়ে ডাল ছাঁটাইকরণ, সার প্রয়োগ, সেচ প্রয়োগ, রোগবালাই ও পোকামাকড় দমন এবং ফুল ফুটন্ত অবস্থায় যেকোনো কীটনাশকের ব্যবহার থেকে বিরত থাকলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব।


সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×