somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিচুচাষে সাফল্য

২৪ শে জুন, ২০১১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাজীপুর সদর উপজেলার পিরুজালি গ্রামের বিদেশ ফেরত যুবক আশরাফ সিদ্দিকী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষক মোঃ জিল্লুর রহমানের পরামর্শে চার বছর আগে শুরু করেন বিজ্ঞানভিত্তিক লিচু চাষ। চলতি মৌসুমে পেয়েছেন কাংখিত সাফল্য।

২০০৯ সালে আশরাফ তার লিচু বাগানের লিচু বিক্রি করেন ৪০ হাজার টাকা। একইভাবে ২০১০ সালে এসে বিক্রি করেন ৪৫ হাজার টাকা। বছরে পরিচর্যা ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হয় ৬ থেকে ৭ হাজার টাকা। এখন শুধু লিচু নয়; লিচুর পাশাপাশি তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন অন্যান্য ফল চাষে। আশরাফ সিদ্দিকী জানান, এ বছরও ভাল ফলন হয়েছে তার। বাজারে দামও ভাল। প্রতি গাছে গড়ে ৪ থেকে ৫ হাজার লিচু ধরছে। স্থানীয় বাজারে প্রতি ১শ’ লিচুর দাম ১ থেকে ২শ’ টাকা। এবছর গত বছরের চেয়ে আরো বেশি টাকা পাবে বলে আশাবাদী তিনি। লিচুর পাশাপাশি আশরাফ সিদ্দিকী এবার ২ বিঘা জমি লিজ নিয়ে ২৮৮টি ভাল জাতের আমের চারাসহ বিভিন্ন ফলের গাছ লাগিয়েছেন। তার ইচ্ছে তিনি সম্পূর্ণ বিষমুক্ত ফল উত্পাদন করে মানুষের কাছে পৌঁছে দেবেন। তবে বেশি জমিজমা না থাকায় ইচ্ছা করেও ফলের চাষ বাড়াতে পারছেন না তিনি। সহজ শর্তে সরকার খাস জমি সহজ লিজ দিলে ফলের বাগান আরো বড় করতেন বলে জানান তিনি।

লিচু চাষি আশরাফের এ সাফল্য বার্তা পৌঁছে গেছে ওই গ্রামসহ আশপাশের বহু লিচু চাষিদের মাঝে। সেসব চাষিদের কাছে আশরাফ শুধু একজন মডেলই নন, একইসাথে পরামর্শদাতাও।

নিজের দেয়া কৃষি প্রযুক্তির সফল বাস্তবায়ন দেখতে সম্প্রতি পিরুজালি গ্রামে আশরাফের লিচু বাগান পরিদর্শনে আসেন বারি’র বিজ্ঞানী ফল গবেষক মোঃ জিল্লুর রহমান। তিনি জানান, দেশের খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণে আশরাফ সিদ্দিকীর মত আমাদের দেশে উদ্যোগী চাষির খুব প্রয়োজন। তার কৃষি অনুরাগ আমাকে দারুণভাবে বিমোহিত করেছে। দু’একবার এসে পরামর্শ নিয়েই থেমে থাকেননি তিনি, সারা বছরই কোনো সমস্যা হলে মোবাইলের মাধ্যমে তার সমাধান জানার চেষ্টা করেছেন। অনেকে ফল বাগান করলেও কেবল সুষ্ঠু পরিচর্যা বা আধুনিক চাষাবাদ জ্ঞান না থাকায় তারা কাংখিত ফলন পান না। কেবল দেশের গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তি কিংবা ভাল জাত উদ্ভাবনই শেষ কাজ নয়, সেসব উদ্ভাবন আশরাফ সিদ্দিকীর মত উত্সাহি কৃষকের মাঝে ছড়িয়ে দেয়াও জরুরি। তাহলেই আসবে গবেষণার সাফল্য। দেশে হবে স্বাবলম্বী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×