somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমের পচন ঠেকাতে কি করনীয়ঃ

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আম খেতে পছন্দ করে না এমন লোক বাংলাদেশে মিলবে কি না সন্দেহ আছে। কারণ একটাই—আম অনেক সুস্বাদু ফল। মোটামুটি সবাই আম খেতে পছন্দ করে বলে বাণিজ্যিকভাবে আম চাষ বেশ জনপ্রিয়। তবে অনেকের বাড়িতে পারিবারিকভাবে দু-একটা আমগাছ থাকাও খুব স্বাভাবিক। যাদের বাড়িতে আমগাছ আছে কিংবা যিনি প্রথমবারের মতো আমের চাষ করছেন তারা প্রথম দিকে বেশ কিছু বিষয়ে বিড়ম্বনায় পড়তে পারেন, যেমন—আমের মুকুল হয়, কিন্তু প্রতিবছরই সব মুকুল ঝরে পড়ে, পাতায় অনাকাঙ্ক্ষিত অনেক দাগ দেখা যায়, আমের অঙ্গ বিকৃতি কিংবা আম সংগ্রহ করার পর বোটায় পচন ধরে ইত্যাদি বিষয়। এসব বিড়ম্বনা থেকে আগেভাগেই বাঁচতে হলে আমের গুরুত্বপূর্ণ কিছু রোগ সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন।

আমের এসব গুরুত্বপূর্ণ কিছু রোগ সম্পর্কে এ মুহূর্তে যত্ন নিলে চলতি আমের মৌসুমে আম চাষীদের অনেক উপকারে আসবে।
আমের আনথ্রাকনোজ
লক্ষণ : ১. পাতা, কাণ্ড, মুকুল ও ফলে এই রোগ দেখা যায়, ২. পাতায় অনিয়মিত দাগ দেখা যায়, যেগুলো পরে বাদামি থেকে কালো হয়ে বড় বড় দাগের সৃষ্টি করে এবং পাতা ঝরে যায়, ৩. মুকুল কালো হয়ে যায় এবং গুটিগুলো পড়তে থাকে, ৪. পাকা আমে স্পষ্ট দাগ দেখা যায়, যেগুলো পরবর্তী সময়ে বড় হয়ে আমে পচন ধরায়।
দমন : ১. মুকুল আসার আগে টিল্ট ২৫০ ইসি @ ০.৫ মিলিলিটার/লিটার বা ডায়থান এম ৪৫ @ ২ গ্রাম/লিটার স্প্রে করতে হবে, ২. বোরডোয়াক্স মিশ্রণের ১% দ্রবণ ১০-১২ দিন পর পর ৩-৪ বার স্প্রে করতে হবে।
বোটা পচা রোগ
লক্ষণ : ১. সবচেয়ে মারাত্মক রোগ, প্রথমে বোটার দিকে পচন ধরে পরে পুরো ফলটি পচে গিয়ে কালো বর্ণ ধারণ করে, ২. প্রথমে গাছে থাকা অবস্থায় জীবাণুটি মুক্ত অবস্থায় থাকে, আম সংগ্রহের পর উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতায় রাখা হলে আক্রান্ত আমের পাল্পগুলো বাদামি হয়ে যায়, যা আর খাওয়ার উপযোগী থাকে না।
দমন : ২. প্রায় ২-৩ সেমি বোঁটা রেখে আম সংগ্রহ করতে হবে, ২. ডায়থান এম ৪৫ অথবা বেভিসটিন (০.২%) স্প্রে করতে হবে।
পাউডারি মিলডিউ
লক্ষণ : ১. আক্রান্ত আম গাছের পাতায় সাদা পাউডারের মতো গুঁড়া দেখা যায়, পরে আক্রান্ত স্থানের টিস্যুগুলো মারা যায় এবং কালো বর্ণ ধারণ করে, ২. আক্রান্ত আমের মুকুল বা গুটি ঝড়ে পড়ে।
দমন : ১. থিওভিট বা সালফার জাতীয় যেকোনো ছত্রাকনাশক (০.২%) ব্যবহার করতে হবে।
স্যুটি মোল্ড
লক্ষণ : ১. পাতা, ফল ও মুকুল আক্রান্ত হলে কালো কালো দাগ পড়ে।
দমন : ১. স্যুটি মোল্ড দমনে সালফার (৪ গ্রাম/লিটার) ব্যবহার করা যেতে পারে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×