somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস - বাংলা উইকিপিডিয়া।

২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একে অপরের সাথে জড়িত। আমরা যারা বাংলাদেশের ইতিহাস জানি, তারা মনে করি ঢাবির ইতিহাসও আমাদের অনেক জানা। কিন্তু, একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাবির আছে নিজস্ব ইতিহাস। যে ইতিহাস ক্রমে একটির জাতির জাগরণের ইতিহাসে পরিনত হয়েছে।


যে কোন তথ্যের জন্য বর্তমান যুগে আমরা শুরুতেই ইন্টারনেটের স্বরণাপন্ন হই। কিন্তু, যদি তথ্যটি হয় বাংলাদেশে সম্পর্কিত এবং তাও যদি আমরা বাংলাভাষায় পেতে চাই, তবে? কোথায় খুঁজব? উত্তর হবে একটাই, “কেন বাংলা উইকিতে ?” বাংলা উইকিপেডিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধটি মূলত অনলাইনে ঢাবির ইতিহাস সম্বলিত সবথেকে বড় তথ্য ভান্ডার।


আমরা আজকের ঢাবির ছাত্রছাত্রীরা কি জানি ঢাবি প্রতিষ্ঠার প্রেক্ষাপট? প্রতিষ্ঠাকালীন প্রতিবন্ধকতা গুলো? আমরা কি জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষমতার অধিকারী উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা? আমরা কি জানি, তিনি কত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছিলেন?


আমরা কি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম? আমরা কি জানি এর প্রথম মুসলমান ছাত্রীটির নাম? অথবা আমাদের কি জানতে ইচ্ছা করে সর্বদা উত্তপ্ত ঢাবির প্রথম দাঙায় নিহত ছাত্রটির নাম? বিগত প্রায় নয়টি দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কতটিই বা আমরা জানি?


রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় গান, “এই কথাটি মনে রেখ, তোমাদের এই হাসি খেলায়” – এ গানে কবিগুরু তোমাদের বলতে কাদের বুঝিয়েছেন, আমরা কয়জনই বা তা জানি? আমরা কিছুই জানি না বা কেউ কেউ কিছু কিছু জানি।

ঢাবি প্রতিষ্ঠায় নিবেদিত প্রান উর্দূ ভাষী নবাব স্যার খাজা সলিমুল্লাহ্‌কে আমরা সবাই চিনি। অথচ ১৯১৫ সালে তার মৃত্যুর পর ঢাবি প্রতিষ্ঠার উদ্যোগের হাল ধরা বাংলা ভাষী নবাব স্যার নওয়াব আলী চৌধুরীর পরিচয় আমাদের কাছে কতটুকু?

দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের সম্পর্কে এই তথ্য গুলো জানবার জন্য আজ আমাদের বাংলাউইকি এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধে একবার ঢুঁ মারাই যথেষ্ট।


এই নিবন্ধের বেশির ভাগ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম সরদার ফজলুল করিমের বই থেকে নেওয়া। নিবন্ধের তথ্যগুলো যদি কার কাজে আসে বা ভাল লাগে তবে আমাদের কয়েকজনের এ নিবন্ধ তৈরিতে করা পরিশ্রম বৃথা যাবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৯
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

×