বাংলা উইকিতে আমার যাত্রা শুরু এর জন্মের প্রায় ৭/৮ মাস পর থেকে। নিয়ম কানুন পড়ে পড়ে জানা, আমার খুবই অপছন্দ। তাই নিয়ম কানুন না পড়েই লেখা শুরু করলাম। প্রথম শুরু করেছিলাম, অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। কারন, আমি ঐ বিভাগের ছাত্র। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধটিও শুরু করেছিলাম।
এভাবেই যাত্রা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা শুরু করার পর, খেয়াল করলাম জীব বিজ্ঞান উইকিতে খুবই পিছিয়ে আছে। টুকটাক শুরু করলাম। অনেকের সাথে পরিচয় হল। বিশেষ ভাবে উল্লেখ করব, রাগিব ভাই, ডা. সপ্তর্ষি ও বেলায়েত ভাইয়ের কথা। উইকিতে সম্পাদনার নিয়ম গুলো শিখেছি, ভুল করতে করতে। উল্লেখিত, সবাই আমার ভুল ধরে দিয়েছেন এবং এভাবেই আমি শিখেছি। বিশেষ, করে কপি রাইটের ব্যাপারটা। পাইরেটেড সিনেমা, সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করতে করতে, বিভিন্ন ছবি, তথ্য এসবেরও যে কপি রাইট থাকতে পারে তা আমার চিন্তার অতীত ছিল। সম্প্রতি, বেলায়েতের কাছ থেকে শিখলাম, উক্তির কপিরাইট। প্রথম প্রথম কপিরাইট ব্যাপ্যারটা সত্যিই বিরক্তিকর ছিল। কপিরাইট ঠিক মত উল্লেখ না করায়, কমন্স থেকে আমার নিজের তোলা ছবিও ডিলিট হয়ে গেছে। যাইহোক, আর এই ভুল করি না।
জীববিজ্ঞান বিষয়ক নিবন্ধগুলোতে কাজ করবার সময় ডা. সপ্তর্ষির সাথে পরিচয়। উনি অনেক জ্ঞানী মানুষ। উনি আমাকে কিছু গবেষণা পত্র পাঠিয়েছিলেন, যে গুলো থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি। আর রাগিব ভাইতো বুয়েটের টিচার। উনি, শিক্ষকের মতই আমাকে উইকির নিয়ম কানুন শিখিয়েছেন।
জীববিজ্ঞান নিয়ে আর লিখতে ইচ্ছা করল না, কেন জানি না। শুরু করলাম, আমার অন্যতম পছন্দের বিষয় ইতিহাস ও জীবনী নিয়ে লেখা। এখন পর্যন্ত কাহিল হই নি। কেন জানি না, মনে হয় কাহিল হব না। ইতিহাসের প্রতি আমার একটা গভীর আগ্রহ আছে। হয়ত, ইতিহাসে ছাত্র হলে এই আকর্ষণটা থাকত না। এক সময় প্রবেশদ্বার তৈরি করেছিলাম কয়েকটা। দর্শন প্রবেশদ্বার তৈরি করার জন্য টেম্পলেট তৈরি করেছি। কিন্তু, করা হয়ে উঠছে না। ইনশাল্লাহ্, শীঘ্রই করে ফেলতে পারব।
আলোচিত ব্লগ
মেঝ দা

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন
বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।
এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন
শুধু মাকেই মনে পড়ে

সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।