somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিনাকী ভট্টাচার্য টকেশো - ফরহাদ মজহার এবং আমাদের দায়বদ্ধতা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল পিনাকী এবং ফরহাদ মজহার সাহেবের একটি কথোপকথন ইউটিউবে দেখলাম। ফরহাদ সাহেবের কিছু প্রশ্নের কিংবা উদ্বেগ যাই বলি, তার উত্তর খুঁজতে গিয়ে বিহ্বল না হয়ে পারলাম না। কথোপকথনের তিন মিনিট থেকে এগিয়ে যেতে থাকলে, ওনার বক্তব্যের মূল উদ্বেগ হিসেবে আমরা কিভাবে শুধুই লেবার বা শ্রমিক হিসেবে বিদেশে যাই (যেটা নাও হতে পারতো) সেই প্রশ্নটি রেখেছেন। উনি আরও বলেছেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে একটি নিওলিবারেল ইকোনমি তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশ গ্লোবাল ইকোনমির কলোনি হয়েছে। তার ভাষ্যমতে, বাংলাদেশকে বহুজাতিক কোম্পানির কলোনি বানানো হয়েছে।

কথাগুলো অসত্য নয়। কিন্তু এর ব্যত্যয় হওয়া কি সম্ভব ছিল? মুক্তবাজার অর্থনীতি এ ক্ষেত্রে কী বলে? আবার যদি মুক্তবাজার অর্থনীতিতে আমরা যুক্ত না হতাম, তবে আমাদের অর্থনীতির পরিণতি কী হতো?

উনি আরও বলেছেন, এই অবস্থাকে ‘সরিয়ে দিয়ে সত্যিকারের উদ্যোক্তাদের আমাদের সমাজে সামনে নিয়ে আসা উচিত, যাদের অবদান আছে, যারা প্রযুক্তি ডেভেলপ করেছেন, বিজ্ঞানকে নিয়ে আসছেন, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারেন...’ (তার বক্তব্যটি আরেকটু বড় ছিল, আমি সংক্ষেপ করেছি)। বক্তব্যটি খুবই আশাবাদী এবং সুন্দর। কিন্তু এই শ্রেণিটি কি বাংলাদেশে আছে? যদি থাকে, তবে তারা কারা?

আমি তাঁর কথার সাথে সহমত পোষণ করে যদি বলি, এটা তো সত্যি যে বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজের জন্য যান, তাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ, যাদের আমরা লেবার বা শ্রমিক বলি। যদিও টেক কোম্পানিতে যারা কাজ করেন, তারাও শ্রমিকই। হয়তো হোয়াইট কলার জব করার কারণে তাদের শ্রমিক বলছি না। কিন্তু আমরা এই ব্লু কলার শ্রমিক কেন হলাম? এর উত্তর তো স্বাধীনতা-উত্তর সক্ষম, শিক্ষিত, আমলা, রাজনৈতিক নেতা, যারা বিদেশে পড়ালেখা করতেন, সুশীল, বুদ্ধিজীবী সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো দিতে পারবেন। আমরা এখানে তাদের কাছে একটা প্রশ্ন রাখতে পারি।

কারণ হিসেবে একটা উদাহরণ টানা যায়, স্বাধীনতার পরে যখন বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি করার জন্য মিল-কারখানা চালু হতে শুরু করল, তখন কেন কোনো মেশিন তৈরির (ক্যাপিটাল মেশিনারিজ) কারখানা স্থাপিত হলো না বা হয়নি? ধরে নিলাম সত্তর দশকে আমাদের জনশক্তির সে সক্ষমতা ছিল না। কিন্তু আশির দশক বা তার পরেও কেন হলো না? যদি ক্যাপিটাল মেশিনারিজ তৈরি কারখানা হতো, তবে অনেকেই প্রকৃত অর্থে প্রকৌশলী বা বুদ্ধিভিত্তিক জনশক্তি হতে পারতো, তাই না? আমাদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ যা কাজের মাধ্যমে প্রকাশিত হবার একমাত্র উপায় বা পথ ছিল, সেটাই। বিগত ৫০ বছরে আমরা হয়তো বেশ কিছু হোয়াইট কলার শ্রমিক পাঠাতে পারতাম, যারা ‘মালয়েশিয়ায় সাপের কামড়ে বা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে’ মারা যেত না।

কিন্তু আপনারা কেন করলেন না কাজটা? এই দায়ভার কাদের? এটা কি আমার পূর্ববর্তী প্রজন্মের দায় নয়?

যদি আপনারা তৈরি পোশাক শিল্পের ক্যাপিটাল মেশিনারিজ তৈরি না করেন বা না করে থাকেন, তবে তো হোয়াইট কলার শ্রমিক তৈরি করতে পারবেন না। প্রকৌশলী তো তৈরি হবে না, হবে দর্জি। তাই হয়েছে।

এই একইভাবে প্রতিটি শিল্পের উদাহরণ দেয়া সম্ভব বা আমরা নিজেরাই খুঁজে নিতে পারি। কৃষি থেকে ওষুধ, শিক্ষা থেকে রাজনীতি—সবকিছুই তো ফর্মুলেটেড ছিল শুধু লেবার তৈরির জন্য।

এর দায়ভার কার।

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×