somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলেজ জীবনের কিছু স্মৃতি পর্ব-২

১৯ শে মার্চ, ২০১০ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বের লিংক
আমাদের এইচএসসি পরীক্ষার সময় প্রথমবারের মত ঢাকা কলেজের সিট পড়লো ধানমন্ডি আইডিয়াল কলেজে(এইটা নিয়াও কম কাহিনী হয় নি,অন্য আরেকদিন সেই গল্প করবো)।মাঝারি সাইজের রুম।প্রতিদিন ১জন করে টিচার গার্ড পড়তেন এবং সাধারণত ১ম পত্রের পরীক্ষায় যিনি গার্ডে আসতেন ২য় পত্রের দিনও তিনিই থাকতেন।
ফিজিক্স ১ম পত্রের দিন এলেন হিন্দি সিনেমার ভিলেনসদৃশ এক স্যার।কামানো মাথা,ফরসা চেহারা,সুঠামদেহী,চোখে সানগ্লাস।দেখেই ভয় পাইলাম।
স্যার এসেই ঘোষণা দিয়ে দিলেন তিনি গার্ড পড়লে নাকি কোন ছাত্রেরই পরীক্ষা খারাপ হয় না। আমরা তো অবাক! জীবনে ১ম কোন টিচারের মুখে এমন কথা শুনলাম।
পরীক্ষা শুরু হইলো।স্যার তার কথা রাখতে চেষ্টার কোন ত্রুটি করলেন না। গোটা ৩ ঘন্টা সময়ের আধা ঘন্টা তিনি হলে ছিলেন।বাকিটা সময় তিনি আমাদের হলরুমের পাশে রাখা বেন্চিতে বসে এক দপ্তরীর সাথে ধুমায়ে আড্ডা দিচ্ছিলেন।বলা বাহুল্য,আমরাও জামাতের সাথেই পরীক্ষা দিচ্ছিলাম।যেটুকু সময় রুমের ভিতরে ছিলেন তখনও কিছুই বললেন না আমাদের।আমার পাশের ফ্রেন্ড আমার খাতার দিকে হা করে তাকিয়ে ছিল।অবাক হয়ে আমি লক্ষ্য করলাম স্যার ঐ ফ্রেন্ডের
দিকেই তাকিয়ে আছেন। কিছু তো বললেনই না বরং আমার সাথে চোখাচোখি হতেই এমন একটা ইঙ্গিত করলেন যার অর্থ করা যেতে পারে-চালিয়ে যাও।
২য় পত্রের দিনও স্যারই গার্ড পড়লেন।পরীক্ষাও ভাল হল। এই পরীক্ষা দেওয়ার পর আমার পিছে বসা ১ ফ্রেন্ড আমারে পেট ভইরা খাওয়াইছিলো।কারণ আমার কল্যাণে (নাকি স্যারের?) তার পরীক্ষা সেইরকম হইছিলোB-)B-)
ম্যাথ ১ম পত্রের দিন এক হুজুর স্যার গার্ড পড়লো। বেশ কড়া গার্ড।খাতা-টাতা কেড়ে নিয়ে অস্থির অবস্থা।
২য় পত্র পরীক্ষা। আমরা ওয়েট করতেছি হুজুর স্যারের জন্য।ওমা! রুমে ঢুকলেন আমাদের ফিজিক্স স্যার। অধিক শোকে মানুষ পাথর হয়। অধিক আনন্দে কি হয় কে জানে । তবে আমরা এমন ১টা চিৎকার দিছিলাম যা শুনে ঐ কেন্দ্রের কন্ট্রোলার সার চলে এসেছিলেন। তিনি এসেই এমন একটা হুমকি দিলেন যে আমরা সবাই সাথে সাথে চুপ মেরে গেলাম।তোমরা না চুপ করলে আমি কিন্তু আগের দিনের হুজুর স্যারকে পাঠায়ে দিবো-এই ছিল তার ডায়লগ।আমাদের ফিজিক্স স্যার তখন পাশে দাড়িয়ে,মুখে গর্বিত হাসি।
স্যারের (সংগত কারণেই নামটা উল্লেখ করলাম না) সাথে পরীক্ষা শেষ করে কথা হল।আলাপচারিতায় জানতে পারলাম আমরা যে ফিজিক্স সারের কাছে প্রাইভেট পড়তাম উনি তার ঘনিষ্ঠ বন্ধু।সংক্ষিপ্ত ঐ আলাপেই বোঝা গেল স্যার মানুষ হিসেবে অসাধারণ। পরবর্তীতে প্র্যাকটিকাল পরীক্ষার সময়ও স্যার যথেষ্ট সাহায্য করেছিলেন।
স্যার,বেচে থাকুন,ভাল থাকুন। আপনার মত স্যার যেন বাংলার ঘরে ঘরে ,থুক্কু , স্কুল-কলেজে থাকে।
চলবে........
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×