বাংলাদেশে প্রথম নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) হিসেবে সফলভাবে অবতরণের সম্মান অর্জন করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০মিনিটে সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া এলাকায় তিনি বিমানবাহিনীর একটি বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে সফলভাবে মাটিতে অবতরণ করেন।
এক হাজার ফুট উঁচু থেকে এই অবতরণের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস শেষ করেন তাঁর প্রশিক্ষণ। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘খুব মজা। বিস্ময়কর লাগছে। মনে হচ্ছে আরেকবার জাম্প দিই।’
জান্নাতুল ফেরদৌসের মতে, এ কাজে সামরিক বাহিনীর অন্য নারীদেরও এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ‘এটি খুব সাহসিকতাপূর্ণ কাজ। প্রথমে ভয় করছিল। তবে প্রশিক্ষণ শেষে বিষয়টাকে সাধারণ মনে হয়েছে।’ উপস্থিত সবাই তাঁর সফলতাকে হাততালি দিয়ে স্বাগত জানান।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের চার ছেলে-মেয়ের মধ্যে জান্নাতুল তৃতীয়। বর্তমানে মিলিটারি একাডেমির কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত। ২০০৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৫৯তম ব্যাচের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে তাঁর যাত্রা শুরু করেন। তিনি স্বপ্ন দেখেন একটি সুখী বাংলাদেশের।
ছত্রীসেনা দলের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এ কে এম সাইফুল ইসলাম বলেন, ছত্রীসেনা হতে সামরিক বাহিনীতে নারীর অংশগ্রহণের পথ উন্মুক্ত রয়েছে। এ ব্যাপারে এত দিন কোনো নারী সাহস দেখাননি।
prothom-alo
দেশের প্রথম প্যারাট্রুপার ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস কে অভিনন্দন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।