somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে সাংবাদিকরা নিয়মিতভাবে হরতালের নাশকতার নিখুঁত চিত্রগুলি পাচ্ছেন

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রশ্নটি উঠছিল গত এক বছর ধরেই৷ তবে গত ছয় মাস ধরে বিষয়টি আরো বেশি করে আলোচিত হচ্ছে৷ প্রশ্ন হলো, কিভাবে সাংবাদিকরা নিয়মিতভাবে হরতালের সময় গাড়ি পোড়ানোসহ নাশকতার নিখুঁত চিত্রগুলি পাচ্ছেন? পেট্রোল বোমা নিয়ে হেঁটে যাওয়া থেকে শুরু করে গাড়ি থামানো, আগুন ধরানো এবং তা পুড়ে যাওয়া – কোনো কিছু বাদ যায় না৷ আর জামায়াতের ডাকা হরতালে পিকেটারদের এমনিতে চোখে না পড়লেও বেসরকারি টেলিভিশনের খবরে তাদের নাশকতার নিখুঁত চিত্র পাওয়া যায়৷

টেলিভিশনে এ ধরনের ঘটনার খবর সংগ্রহ করা কয়েকজন সাংবাদিক স্বীকার করেন যে এ ব্যাপারে তাঁদের আগে থেকেই খবর দেয়া হয়৷ শুধু তাই নয়, সে সব সাংবাদিকরা ক্যামেরা নিয়ে না যাওয়ায় পর্যন্ত পিকেটাররা নাশকতার ঘটনা ঘটায় না৷ এমনকি যদি ক্যামেরা না যায়, তাহলে নাশকতার ঘটনা ঘটানো পর্যন্ত হয় না৷ শুধু টেলিভিশন নয়, পত্রিকার ফটো সাংবাদিকদেরও নাকি নাশকতা সম্পর্কে আগে থেকেই খবর দেয়া হয়৷ বৈশাখী টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বিষয়টি তাঁদের নজরেও এসেছে৷ তবে সবাইকে যে খবর দেয়া হয়, তা নয়৷ নাশকতা সৃষ্টিকারীরা তাদের বিশ্বস্ত সাংবাদিকদের খবর দেয়৷ আর সেই সাংবাদিকদের ধারণ করা ফুটেজ অথবা ছবিই পরে ধার করে নেন অন্যরা৷ এভাবেই চলছে৷

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, তাঁদের কাছে প্রমাণ আছে যে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে যাওয়ার পর নাশকতার কাজ শুরু হয়৷ তাঁদের সঙ্গে নাকি আগে থেকেই যোগাযোগ করে জানানো হয়, কোথায় এবং কখন নাশকতা করা হবে৷ শুধু তাই নয়, পুলিশ টের পেয়ে যাওয়ায় সমঝোতার ভিত্তিতে নাশকতার স্থানও পরিকর্তন করা হয় অনেক সময়৷ তাই হরতালে পুলিশ এখন সাংবাদিকদের, বিশেষ করে টেলিভিশন সাংবদিকদের অনুসরণ করেন৷ তাতে পুলিশ সুফলও পায়, জানান মনিরুল ইসলাম জানান৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিভিশন সাংবাদিকতা' বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ডয়চে ভেলেকে বলেন, সাংবাদিকতার এই প্রবণতা গ্রহণযোগ্য নয়৷ এটা অপরাধীদের সঙ্গে এক ধরনের সহযোগিতা৷ কোনো ঘটনা পেয়ে গেলে তা ধারণ করা সাংবাদিকতা৷ কিন্তু কেউ যদি কোনো সাংবাদিককে খবর দিয়ে কাউকে হত্যা করে আর সেই সাংবাদিক যদি পুলিশকে খবর না দিয়ে হত্যাকাণ্ডের ফুটেজ ধারণ ও প্রচার করেন, তা কোনো বিবেচনাতেই সাংবাদিকতা হতে পারে না৷ সাংবাদিকদের এ থেকে বিরত থাকা উচিত৷ নয়ত যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁরা অইনি ব্যবস্থার মুখে পড়তে পারেন৷

বৈশাখী টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকতার এই প্রবণতা সবাইকে মিলে বন্ধ করতে হবে৷ কারণ প্রতিযোগিতার এই সময় কোনো একক প্রতিষ্ঠান তা করতে পারবে না৷ তিনি মনে করেন, এই প্রবণতা বন্ধে সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোরও সোচ্চার হওয়ায় প্রয়োজন৷ তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর এই প্রবণতা শুরু হয়েছে৷ অনেক সময় নাশকতা যারা করে, তারাই আবার তা ক্যামেরায় ধারণ করে পাঠিয়ে দেয়৷ আর কোনো কোনো টেলিভিশন চ্যানেল তা নিজস্ব ফুটেজ হিসেবে প্রচারও করে৷

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের কথায়, তাঁরা সাংবাদিকদের অনুরোধ করছেন তাঁরা যেন কোনোভাবেই কোনো অপরাধীর সহায়ক শক্তিতে পরিণত না হন৷ কেউ যদি সে রকমটা করেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে, বলেন মনিরুল ইসলাম৷
dw.de
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×