ফকর আলী আর জবর আলী দুই ভাই। সুজলা সুফলা শ্যামল শীতলা বাংলার এক গন্ডগ্রামে আরামেই কাটত জীবন। ফকর আলী মানুষটা একটু উদাস প্রকৃতির। রাইত হইলেই মনে বেশ ভাবের উদ্রেক হইত, মনটা কেন জানি আনচান কইরা উঠত। কি জানি আসি আসি করত, কিন্তু কিছুই বাইর হইত না। চাপটা মনে না পেটে- এইটাও বুইঝা উঠতে পারত না। কই জানি শুনছিল, বিড়ি-সিগারেট খাইলে নাকি লুজ মোশনের মত ভাব বাইর হইয়া আসে। এইটা শুইনা কয়েকদিন টেরাইও করছিল, কিন্তু গেরামের লোকেরা বড়ই বেরসিক। হেরা কয়, আশে-পালের ঝোপ-জঙ্গল নাকি দুর্গন্ধময় হয়া যাইতাছে ফকর আলীর ভাবের লুজ মোশনের ধাক্কায়। দুর্মূখেরা কয়, ফকর আলীর ভাব নাকি শরীরের নিম্নদেশ দিয়া বাইর হয়। মনের দুঃখে ফকর আলী ঠিক করল, হালার এই গেরামেই আর থাকুম না, ক্ষেত-খামারীর কাম ছাইড়া দিয়া শহরে যামুগা- ওইখানেই গুণের কদর আছে। বাপ-দাদার পেশা ছাইড়া অবশেষে ফকর আলী পাড়ি দিল শহরে। কিন্তু ক-অক্ষর গোমাংস বেচারা ফকর আলী। হেরে কাম দিব ক্যাডা? বহুত কষ্ট-মষ্ট কইরা অবশেষে কাম জোটাইল এক বাড়িতে। কাম বেশি কিছুনা, থালা-বাসন ধোয়া, বাথরুম পরিষ্কার করা, বড় সাহেবের পা টিপ দেওয়া- এইসব আর কি। কিন্তু এই বাড়ির পোলাপান বড়ই ট্যাটনা। বড়ই জ্বালায় বেচারা ফকররে। রাইতের বেলায় কাম- কাইজ সাইরা যখনই একটু ভাবে বসে, পোলাপানের বদমাইশি শুরু হয় তখনই। আইয়া কান মলা দেয়, ঠাট্টা- তামাশা করে, মাইর-ধরও করে যখন তখন। আর গালি-গালাজ তো আছেই। চান্দের দিকে তাকাইয়া যখনই একটু উদাস হয়, বদ পোলাগুলা পিছন দনে আইয়া লুঙ্গি ধইরা টান দেয়। মনের ধুঃখৈ ফকর আলী চিঠি লেখে ভাইয়ের কাছে, "ভাইরে, মনে বড়ই দুঃখ। এইখানে কাজ করিয়া শান্তি পাইতেছি না। ছেলেরা বড়ই জ্বালাতন করে। মার-ধর করে, গালি-গালাজ করে, মাঝে মাঝে কাছা ধরিয়াও টান দেয়, ঠিক মত খাইতে পড়িতেও দেয় না। ভয় হয়, কোন দিন না অপমান করিয়া বসে!"
ফকর আলীর অপমানবোধ
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।