somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সিডেন্ট

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশু রাত্রে গাড়িটা এক্সিডেন্ট করলো। আমার স্ত্রী ছিল গাড়িতে, সামান্য ব্যথা পেলেও তেমন বড় কোনো ইনজুরি হয় নাই। শুনলাম, বসুন্ধরা থেকে ফেরার পথে আমার বজ্জাত ড্রাইভার wrong সাইড এ গাড়ি ঢুকায়ে দিসে।

আমার স্ত্রী: 'একি, উল্টা রাস্তা দিয়ে যাচ্ছ কেন?'
ড্রাইভার: 'ঐ দিকে রাস্তা ভাঙ্গা, তাছাড়া সবাই এদিক দিয়ে যায়।'

এই কথা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই ধুমম! সামনে থেকে আরেকটা গাড়ি সরাসরি মুখোমুখি ধাক্কা দিল। আমারটা স্টেশন ওয়াগন আর ঐটা প্রবক্স। ছোটভাই আর বড়ভাই। দুইভাই -এরই অবস্থা খারাপ তবে আমারটার অবস্থা ভয়াবহ। আর, দোষ যেহেতু আমার ড্রাইভারের, দুই গাড়িই ঠিক করতে হবে হবে আমার। প্রাথমিক estimate এ আমারটা ঠিক করতে লাগবে ৫০,০০০ আর অন্যটা ২০,০০০ এর মতো। ৭০,০০০ টাকার ধাক্কা।

ড্রাইভারের ওপর মেজাজ যখন তুঙ্গে, তখন শুনলাম প্রবক্স গাড়িটার মালিকের লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়াই উনি গাড়ি চালাচ্ছেন। আমার ড্রাইভারের গলার জোর দেখলাম একটু বাড়লো। মোটামুটি একটা সমঝোতা চলছিল যেন উনারটা উনিই ঠিক করে নেন, আর আমারটা আমি। তারপরেও ৫০,০০০ টাকার ধাক্কা।

একটু পর ঘটনা আরো ঘুরে গেলো যখন প্রবক্স মালিকের মুখ থেকে মদের গন্ধ টের পাওয়া গেলো। রীতিমতো Drunk সে। পাবলিক দ্রুত আমাদের পক্ষ্যে চলে আসলো। আমরা পুলিশ কল করলাম। চান্দু সমানে পানি খাইতে লাগলো। আর আমার ড্রাইভারের গলার জোর আরো বেড়ে গেলো।

পুলিশ: 'আপনি তো পুরা drunk, কি খাইসেন?'
চান্দু: 'না, আমি একটু পেয়াঁজ খাইসি। Jack Daniel's খাওয়ার তো প্রশ্নই আসে না।'
পুলিশ: 'ওই গাড়ি তো একদম কিনার ঘেষে আসতেসিল, আপনার তো আগে থেকেই দেখার কথা।'
চান্দু: 'ভাই, আমার ডায়াবেটিস আসে, আমি চোখে একটু কম দেখি।'

যাই হোক, পরে ডিসিশান হলো যে, আমার গাড়ি উনি ঠিক করে দিবেন আর উনারটা আমি। আর প্রাথমিক estimationও wrong ছিলো। আমারটা ২০,০০০ এর মতো লাগবে আর উনারটা ৬০০০।

আমিও হাফ ছেড়ে বাঁচলাম ৭০ থেকে ৬ এ আসতে পেরে।

সবাইকে অনুরোধ, সুযোগ থাকলেও wrong side দিয়ে গাড়ি না চালাতে আর drunk driving এর তো প্রশ্নই আসে না। সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশী।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×