somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরি

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসে একবার চুল কাটানোর প্লান থাকলেও আমি ৫/৬ সপ্তাহ পরপর কাটাই, এতে প্রতি তিন-চার মাসে এক মাসের চুলের খরচ বেঁচে যায়। সকাল সকাল Persona তে ঢুকে দেখি বাংলাদেশের খেলা চলছে। এমনভাবে বসলাম যেনো আয়না দিয়ে সুন্দরমতো খেলাটা দেখতে পারি। পাশের চেয়ারে এক পাঙ্কু টাইপ ছেলে কিভাবে চুল কাটতে হবে তার ইন্সট্রাকশন দিচ্ছিলো।

পাঙ্কু: চুল এমনভাবে ছোট করবা যেন দেখতে ছোট মনে না হয়।
নাপিত: তাইলে কি বড় রাখব?
পাঙ্কু: না, বড় কেনো! ছোটই করবা, কিন্তু বোঝা যেন না যায়।
নাপিত: ও আচ্ছা, বুঝছি।

আমি মনে মনে বললাম ঘোড়ার আন্ডা বুঝছো।

পাঙ্কু: আর চিপ টা স্লিম হবে, ধর দুই সুতা।
নাপিত: বুঝতে পারসি স্যার।
পাঙ্কু: আর লম্বা হবে এক ইঞ্চি।
নাপিত: ওকে স্যার।
পাঙ্কু: আর চুল কালার করবো। কি কি কালার আছে? Metal কালার আছে?
নাপিত: মেটাল নাই স্যার, গোল্ডেন আছে, গোল্ডেনেই আপনেরে ভালো মানাইবো।
পাঙ্কু: ওকে, তাহলে গোল্ডেনই দিয়ো।

গোল্ডেন বয়-এর কথা শুনতে শুনতে দেখি বাংলাদেশের এক গোল্ডেন বয় আউট। চশমা খুলে রাখাতে ব্যাটসম্যান এর চেহারা কিছুই বুঝলাম না, তবে রিপ্লে দেখে বুঝলাম বামহাতি প্লেয়ার। তার মানে তামিম। মনে মনে বললাম, হুমম, ৯৫ করসোস আগের ইনিংস এ, তুই তো এখন উইকেট থ্রো করবি-ই, ব্যাটা ফাউল। একটু পর দেখি আরেক বামহাতি আউট। মার্শাল আর আনামুল, দুইটাই তো ডানহাতি, তাইলে আউট হইলো কে! নিশ্চয়ই মমিনুলরে নামাইসে। এই রকম ভাইটাল ইনিংস এ এই এক্সপেরিমেন্ট করলো টা কে! হুট করে মাথায় আসলো, আরে আমি তো আয়নায় দেখতেসি, তার মানে আউট হইসে ডানহাতি ব্যাটসম্যান। খামাখাই উল্টাপাল্টা কত কী ভাবলাম এতক্ষণ।

মনে মনে বললাম, সরি তামিম, তোরা একটু খারাপ খেললেই আমাদের কাছে গালি খাস, খারাপ দিন তো আমাদেরও যায়, এইটা আমরা মাথায় রাখি না। মাটি কামড়ায় পইড়া থাক, টেস্ট টা বাঁচা। দেশের এই দুর্দিনে তোরাই পারিস আমাদের মুখে একটু হাসি ফোটাতে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×