বিউটি পার্লার
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এলাকায় নতুন বিউটি পার্লার করেছে, শুধুমাত্র মহিলাদের জন্যে। পত্রিকার সাথে লিফলেট পেলাম। পার্লারের নাম 'ড্রিমডল গ্লামার ওয়ার্ল্ড' - অর্থাৎ এখান থেকে ফেরত আসার পর মহিলাদের গ্ল্যামার উপচে পড়বে, স্বপ্নের পুতুলের মত দেখাবে।
এদের সেবার তালিকা অ-----------নে-----------ক দীর্ঘ। চুল কাটার অপশনই আছে দশ ধরনের। ইউ কাট, ভি কাট, বলিউড কাট, স্টেপ কাট এরকম কত কিছু যে আছে, তার ইয়ত্তা নাই। সবচাইতে মজা লাগলো ফেসিয়ালের লিস্ট দেখে।
নরমাল ফেসিয়াল
হারবাল ফেসিয়াল
গোল্ড ফেসিয়াল
নিম ফেসিয়াল
হোয়াইট ফেসিয়াল
ক্রিস্টাল ফেসিয়াল
শাহনাজ ফেসিয়াল
ব্রণ ফেসিয়াল
মেসতা ফেসিয়াল
অক্সিজেন ফেসিয়াল (এইটা আবার কি!)
রোজ ফেসিয়াল
ভেজিটেবল ফেসিয়াল
ফ্রুট ফেসিয়াল
ভাবছি একটু পর ফোন দিয়ে জিগ্যেস করবো চিকেন ফেসিয়াল কিংবা ফিস ফেসিয়াল উনারা কবে থেকে চালু করবেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন