তোমরা জানবেনা
রাতের অন্ধকারে ঝরা
অশ্রু বিন্দুগুলোর কথা-
তোমরা হয়ত জানবেনা,
হৃদয়ের মাঝে দীর্ঘ শ্বাস
আবেগের প্রচন্ড ব্যথা-
আর হবেনা তোমাদের জানা।
কেমন করে একটি স্বপ্ন ধ্বংস হয়
কেমন করে ভাঙ্গে একটি হৃদয়-
তোমরা জান শুধু আনতে হবে জয়।
জয়ের পেছনে লুকিয়ে থাকা ঘটনা
প্রতিটি ক্ষণ আর শ্রম সাধনা-
তোমরা জান বলতে পার, করতে পার কল্পনা।
আমি হরতে শিখিনি
তবুও আজ হেরে গেছি-
আমি কাঁদতে জানিনা
তবুও আজ কেঁদেছি।
অথচ তোমরা হাঁসছ...
এ নিদারুণ কষ্ট
এর কোন উদাহরণ হয়না,
তবুও তোমরা জাননা, জানতেও চা্ওনা।
আমি একদিন বিজয় নিয়ে আসব,
হয়ত সেদিন আমি আর রবনা-
হয়তবা রব, তোমরা জানবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


