নির্জন গ্রাম্য পথে, অচেনা গন্তব্যে
হেটে চলেছি আমি একা।
ক্লান্ত দুপুর, বট বৃক্ষ তলে-
বসে দুর পথপানে চেয়ে থাকা।
হঠাৎ এ হাতে মোর
অজানা হাতের ছোঁয়া!!
নির্বাক এ মুখপানে চেয়ে-
মিষ্টি হাসি, যেন বহু দিনের চেনা।
হাত ধরে নিয়ে গেল মোর
অচেনা গন্তব্যে। চলে গেল,
আখি দু’টোর শুধু
চেয়ে থাকা তার পথপানে।
যখনই নিঃসঙ্গতা
করুন কঠিন বাস্তবতা
তখনই কাছে পেয়েছি তাকে।
সংকটে সম্মুখে পেয়েছি সেই-
নিঃস্বার্থ হাত। পেয়েছি সকল দুঃসময়ে।
বুঝিনি তাকে কোন দিন,
বুঝতে চাইনিও বটে!
সংকটহীন আমি এখন কিছুটা
একাকিত্বের আভা নেই এখন আর।
এখন আর সেই নিঃস্বার্থ হাতটাকে দেখিনা।
দেখিনা সেই মিষ্টি হাসি।
আজ মনে হচ্ছে ওটাই হয়তো -
বন্ধুর হাত। যে হাত শুধু দিতে জানে।
জানে আপন করে কাছে টানতে।
হারিয়ে তাকে চিনতে পারা
কাছে পেয়েও যায়নি ধরা।
ধরা দিতেই বুঝি কাছে এসেছিলো
নির্বোধ এ মন চিনতে নাহি পেলো।
কোন অজানায় হারিয়ে সে গেল
মনটা জেন আবার এলোমেলো।
নতুন করে একাকিত্বে
না পাওয়ার ব্যথা নিয়ে মম চিত্তে
আজও খুঁজে ফিরি তাকে
হারায়েছি আমি যাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


