জীবনানন্দ দাশের এই কবিতাটি মাথা থেকে নামাতে পারছি না। বলুনতো ক্যামন লাগে ?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রিয় কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের কবিতায় আক্রান্ত আমি একজন। তাঁর নিচের কবিতাটি আজ সারাসন্ধ্যা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনক্রমেই মাথা থেকে নামাতে পারছি না কবিতাটি। ছোট্ট কবিতাটির সব কথার ব্যখ্যাও পাচ্ছি না, অনেক উপমার মানেও বুঝছি না। যদিও এটা মানি কবিতার পুরোপুরি ব্যখ্যা কখনও পাওয়া সম্ভব না। তারপরও বোদ্ধা সমালোচকরা যদি সহায়তা করতেন.......
কবিতা : ঘোড়া (কাব্যগ্রন্থ : সাতটি তারার তিমির)
আমরা যাইনি মরে আজও – তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন – এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর ‘পরে ।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষন্ন খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক’টা বেড়ালছানার মতো – ঘুমে – ঘেয়ো
কুকুরের অস্পষ্ট কবলে
হিম হয়ে নড়ে গেল ও – পাশের পাইস্ – রেস্তরাঁতে,
প্যারাফিন – লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;
এইসব নিওলিথ – স্তব্ধ তার জ্যোৎস্নাকে ছুঁয়ে ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন