অন্ধকারে পাথরের মতো চুপ হয়ে ,
জানালার আকাশে উদাসী চোখে ,
কল্পনার সুতোয় ডানা মেলে ,
অজান্তে অকারনে হেসে উঠি।
সময়ের হ্রদপিন্ড কেড়ে নিয়ে,
নিজের হ্রদয়টাকে বলি দিয়ে ,
তারার সমুদ্রে সাতার কেটে,
সুখ তুলে আনি এক মুঠি।
বুকভাংগা অভিমানে চোখ লুকিয়ে,
মৌন সন্ধ্যার শেষ বাতাসে,
সাগরের নীল জলে পা ডুবিয়ে,
শুধু তোমারই কাছে ছুটি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



