মেয়েটির কি নাম দেয়া যায়?
বাবুল মামার দোকানে আমাদের প্রথম দেখা।
সেই দেখাই যে আমার চোখে সাদা কাল থেকে রঙ্গিন সপ্ন দেখাবে বুঝতে পারিনি।
যাই হোক তোমাকে বলার পর তুমি আমাকে ফিরিয়ে দিলে।
আমি অপেক্ষায় ছিলাম মনে একটা আশা ছিল,একদিন হয়ত তুমি আমাকে গ্রহন করবে।
সেই গ্রহনটা এমন হবে বুঝি নাই....
হটাৎ তোমার ফোন ,"তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? "
-----হুম অবশ্যই ..কথা হল কোথায় আসব?
"যেখানে আমাদের প্রথম দেখা"..
------আচ্ছা আমি বিকালে চলে আসব।
সত্যি আমি ভাবি নাই তুমি আমার আগেই চলে আসবে..
আমাকে দেখে হাশিখুশি একটা ভাব নিয়ে বললে আস একটু সামনের দিকে হাটি।
দুইজন ই নিরব ,নিরবতা তুমিই ভাংলে।
কাগজের একটা ফুল আমার হাতে দিয়ে বললে প্রাণ দিতে পারবে?
-----হুম ,পারব.
"কিভাবে প্রান দিবে?"
----বাজার থেকে একটা সত্যিকার ফুল কিনে তোমাকে দিব ,আর বলব এটাই তোমার কাগজের ফুল ,আমি প্রান দিয়েছি|
""যাই তাহলে আজ ,তুমি বুঝে নিও একটা মেয়ে এর চেয়ে স্পস্ট করে বলতে পারে না "
-----হুম বুঝে নিব ...
চোখ কেমন যানি জানি ঘোলা হয়ে আসছে ...
এমন খুশী কখনোই হইনি আগে....
তোমাকে পিছন থেকে শব্দহীন ডাক দিলাম শুনতে পেলে না ...
গলা দিয়ে কোন শব্দ বের হল না....
ঘুম ভেঙ্গে গেল ,সব আনন্দ ভাল লাগা কেমন যানি কস্টে পরিনত হল ...
ইস যদি সপ্ন সবসময় সত্যি হত ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



