দু'জন যোদ্ধার কথা
২৮ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ২৮ জুলাই। বিশেষ একটা দিন। একই সাথে জন্ম ও মৃত্যুদিবস। দু'জন মানুষের। দু'জনের মধ্যে আশ্চর্য মিল। দু'জনেই মুক্তিযোদ্ধা। দু'জনেই কলমযোদ্ধা। শাদাকে শাদা আর কালোকে কালো বলাই ছিলো যাঁদের কাজ। অনেক ঝড়-ঝাপ্টা গেছে তাঁদের ওপর দিয়ে কিন্তু পিছু হটেন নি সত্যের পথ থেকে। এই দুই যোদ্ধার নাম: শাহাদত চৌধুরী আর আহমদ ছফা।
আজ শাহাদত চৌধুরীর জন্মদিন। আহমদ ছফার মৃত্যুদিবস। দু'জনকেই আমরা চিনি। শাচৌ বিচিত্রা'র সম্পাদক ছিলেন। সরকারি টাকায় চলা একটি পত্রিকায় কাজ করেও কখনো তিনি সরকারের তোষামোদি করেন নি, বরং সরকারের অন্যায়-জুলুমের বিরুদ্ধে নিয়মিত লিখে গেছেন পত্রিকায়। সম্পাদনার ক্ষেত্রে সবসময় রেখেছেন বৈচিত্রের ছাপ। বাংলাদেশে প্রথম ঢাউস ঈদসংখ্যা প্রকাশ করেছিলো বিচিত্রা। এই মানুষটি চিত্রশিল্পীও ছিলেন,কিন্তু তাঁর এই প্রতিভা মার খেয়ে গিয়েছিলো সাংবাদিক পরিচয়ের কাছে। অনেকে হয়তো জানেন না শাচৌ স্পাই থ্রিলারও লিখেছেন। 'মাসুদ রানা' সিরিজের পাঠক যারা তারা হয়তো জানেন রানা'র অনেকগুলো বইয়ের প্রচ্ছদ করেছেন শাচৌ। কিন্তু তিনি যে রানা'র একটি বইয়ের কাহিনীও লিখেছেন সেটা হয়তো অনেকে জানেন না। সেই বইটির নাম-'মূল্য এককোটি টাকা মাত্র'। বহুমুখী প্রতিভার নির্ভেজাল দেশপ্রেমিক এই মানুষটিকে আমরা বেশিদিন ধরে রাখতে পারি নি। আজ পরম শ্রদ্ধায় তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করছি!
আহমদ ছফা দেহত্যাগ করেন ২০০১ সালে। ঠোঁটকাটা হিসেবে সবার কাছে তিনি পরিচিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু'র বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত তাঁর বুক কাঁপে নি! সত্য সেটা যতো অপ্রিয়ই হোক সবসময় তিনি বলেছেন। তাঁর লেখাগুলো বাংলা সাহিত্যের পরম সম্পদ। আমাদের পথ দেখায়, আলোকিত করে । শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহামতি মানুষটাকেও ।
আহমদ ছফাকে নিয়ে আলী মাহমেদের ব্লগে কিছু লেখা আছে। উত্সাহী পাঠক ঘুরে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন