somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ

১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্ম ৭১ এর পর।জন্মের পর থেকে যুদ্ধের কত কাহিনি শুনেছি ! আমার বাবা ৭১ এ অনেক ছোট ছিল । সে যুদ্ধ করেনি । আমার দাদা তাঁর বাবা মার একমাত্র সন্তান হওয়ায়, বাবা মা সন্তানের দিকে তাকিয়ে যুদ্ধে যেতে পারেনি । তবে তাঁর কথা শুনে বুঝতে পেরেছি কত কষ্ট করে কেটেছে তাদের দিনগুলো ।
স্কুলে পড়ার সময় পাঠ্য পুস্তক থেকে জেনেছি যুদ্ধের কথা । সরকার বদলের পরপরই দেখি আমার পাঠ্য পুস্তক পাল্টে গেছে । তখন জানতে পরলাম নতুন কিছু কথা । ভাবলাম পরেরটা ই ঠিক । তার অনেক পরে বুঝতে পরলাম মুক্তিযুদ্ধের আসল ঘটনা আমি কখনই পাঠ্য পুস্তক থেকে জানতে পারবো না । কারণ যা প্রতি ৫ বছর পর পাল্টে যায় তা আর যাই হোক, সত্য না । সত্য জানার জন্য তখন পড়তে শুরু করি বই , দেখেছি অনেক প্রতিবেদন । তবে কখনও নিজের মনকে বোঝাতে পারিনি যে, আমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ঘটনা যা জানি, তা পুরোটাই সত্যি । কারণ কোন না কোন বই , কোন না কোন বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করার জন্যই প্রকাশিত হ্য় । নতুন প্রজন্মকে সত্য জানাতে কেউ কি বই লিখে ? লিখলেও তাঁর বই কি কখনও প্রকাশিত হয় ??
জানি না এত কিছু , শুধু জানি আমি এমন কোন লেখককে খুঁজে পাইনি যে তাঁর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে মুক্তিযুদ্ধের আসল ঘটনা তাঁর বইয়ে তুলে ধরেছে ।

সেদিন আমার ছোট ভাই আমাকে বলে, ভাইয়া আমার জন্য মুক্তিযু্দ্ধের বই নিয়ে নিয়ে আসবে ব্ই মেলা থেকে , আমি বলেছিলাম আনবো , কিন্তু পারিনি । বাসায় এসে নিজকে লুকিয়ে রেখেছিমাল ওর ঐ উৎসুক চোখ থেকে, ওর চোখের দিকে তাকাতে পারিনি ,পারিনি বলতে, ভাই তোকে আমি কোন বই কিনে দিবো ? সেটাতে কি পুরো সত্যি থাকবে ? আমি জেনেশুনে কিভাবে তোকে এমন বই কিনে দেই যাতে তুই মিথ্যা শিখবি ? আমি চাইলেও বলতে পারি নাহ আজ রাজনীতিবিদরা তোদের নিয়ে নোংরা খেলায় মেতেছে , ওরা তোদের জানতে দিতে চায় না সব সত্য , তাহলে তো আর ওরা রাজনীতির ফায়দা লুটতে পারবে না ।

চোখে পানি এসে যায় কথাগুলো বলতে গিয়ে , হয়তো কেউ বলবেন ' ন্যাকমি ' , কিন্তু আমরা যারা ৭১'র পর জন্ম নিয়েছি, কেউ কি বলতে পারবেন , হ্যাঁ , আমি আমার বুকে হাত দিয়ে বলছি আমি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সবটুকু সত্যি জানি , সবটুকু , যাতে মিশে নেই কোন বিশেষ রাজনীতিক দলের সুবিধা , কি পারবেন নাহ ?
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×